চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সুটকেসে করে মা আর বাবা কি তাদের বাবুটার জন্য পরীদের মত জামা এনেছিল?’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:38 অপরাহ্ন 13, মার্চ 2018
in বিনোদন
A A
মেহের আফরোজ শাওন

শোকে স্তব্ধ হয়ে আছে পুরো জাতি। সোমবার (১২ মার্চ) ঢাকা থেকে ৭১ জন আরোহী নিয়ে কাঠমান্ডুতে নামার সময় নেপালে বিধ্বস্ত হয়েছে ইউএস বাংলার বিমান। এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ এ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শোকবার্তা দিয়েছেন মেহের আফরোজ শাওন। তিনি লিখেছেন-

“বিবাহবার্ষিকী আগাম পালন করতে নেপাল যাচ্ছিলেন মেহেদী রাঙা হাতে বোর্ডিং কার্ড সহ পাসপোর্ট ধরে রাখা Tahira Shashi… লিখেছিলেন #স্পেশাল মার্চ… ছিল প্রিয়তম মানুষটির সাথে ছবি… আরো লেখা #মোমেন্টজ_উইথ_হিম… মেহেদী পরা, আধপোড়া সেই হাতটি দেখেই কি তাকে সনাক্ত করা হয়েছে..? তার পরিবারের কাছে বাকি জীবনের কোনও মার্চ কি আর ‘স্পেশাল’ হবে..? কাঠমুন্ডু হাসপাতালের আইসিইউ তে থাকা প্রিয় মানুষটির সাথে তার শেষ ‘মোমেন্টস’ গুলো কেমন ছিল..? ‘অ্যান্ড হিয়ার দ্য জার্নি বিগিন্স…’ এ কোন যাত্রার শুরু তার..?

এই মেয়েটির চেহারা চোখের সামনে থেকে দূর করতে পারছি না কেন..! কালো চশমা ভেদ করে দু’টি করুণ চোখ আমাকে কুরে কুরে খাচ্ছে…

তিন বছরের ছোট্ট জীবনে বাবা-মা’র সাথে হয়তো প্রথমবারের মত বিমানে চড়ে আনন্দ ভ্রমণে যাচ্ছিল ‘প্রিয়ন্ময়ী’… ফেসবুকে ভ্রমণের আগে সবার কাছে দোয়া চেয়ে তার মায়ের দেয়া ছবি তোলার সময় একটা টুকটুকে লাল সুটকেসের পিছে দাঁড়িয়ে ছিল ফুটফুটে ঐ বাচ্চাটা… বিধ্বস্ত বিমানের পাশে পড়ে থাকা একটা লাল সুটকেসের ছবি ফেসবুকে ছড়ানো… আচ্ছা এটা কি ‘প্রিয়ন্ময়ী’র বাবা-মা’র সুটকেস..? এই সুটকেসে করে মা আর বাবা কি তাদের বাবুটার জন্য পরীদের মত জামা এনেছিল..? বেড়াতে গিয়ে কতই না ছবি তোলা হবে তাদের পরী বাবুটার..! পরীর বাবা যে ফটোগ্রাফার ছিল…

আচ্ছা পরীর বাবা যখন বুঝে ফেলল সবকিছু, চোখের সামনে দেখতে পেল মৃত্যু দূত, তখন নিজের কথা ভুলে কিভাবে জড়িয়ে ধরেছিল তার ‘প্রিয়ন্ময়ী’কে..? আর পরীর মা..? আহারে বেঁচে থাকা..! এ কেমন বেঁচে থাকা..!

লাল সুটকেসের আড়াল থেকে তাকিয়ে থাকা ‘প্রিয়ন্ময়ী’ পরীর মায়া ভরা চোখ- আমাকে চোখ বুজতে দেয় না… বারবার তার মা’এর প্রোফাইলে গিয়ে আমি পরীর মুখে কথা ফোটার ভিডিও দেখি…

প্লেনে ওঠার আগে পিয়াস রায়-এর এর ফেসবুক পোস্ট ‘#টাটা মাই কান্ট্রি ফর ফাইভ ডেইজ’… কে জানত নিজ দেশে তার আর জীবিত ফেরা হবে না..!

ধ্বংসস্তূপে পড়ে থাকা ‘…রূপা ফেব্রিকস’ এর কাপড়ের ব্যাগের পাশে আধপোড়া ‘ডেভিডসন্স মেডিসিন’ বই… প্রিয়জনকে পাঠানো কোনো উপহারের বাক্স থেকে ছিটকে পরা নোট যাতে লেখা ‘জানি না তোমার পছন্দ হবে কি হবে না তবুও, গায়ে জড়িয়ো!!!’…

অস্থির লাগে… আর পারি না… অচেনা মানুষগুলোকে খুব কাছের পরমাত্মীয় মনে হয়…”

Tags: মেহের আফরোজ শাওনলিড বিনোদন
Previous Post

উড়োজাহাজ বিধ্বস্ত: সব মেডিকেল কলেজে ৩ দিনের শোক

Next Post

উড়োজাহাজ বিধ্বস্ত: স্বামীর লাশ মর্গে, আইসিইউতে রুয়েট শিক্ষিকা

Next Post

উড়োজাহাজ বিধ্বস্ত: স্বামীর লাশ মর্গে, আইসিইউতে রুয়েট শিক্ষিকা

জনসনের মাথায় ১৬টি সেলাই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT