চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেহজাবীনের একশো নাটকের প্রতিটিতে ৫০ লাখের বেশি ভিউ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:40 অপরাহ্ন 09, আগস্ট 2021
in বিনোদন
A A
মেহজাবীনের হাস্যোজ্জ্বল ছবি, বাংলার নাটক ও বিনোদন. Channel i News - চ্যানেল আই নিউজ

লাক্স চ্যানেল আই সুপারস্টার মেহজাবীন চৌধুরীর সঙ্গে সাফল্যের যেন দারুণ মিতালী! শুধু গ্লামারস নয়, নানামাত্রিক চরিত্র দিয়ে নিজেকে বারবার প্রমাণ করে যাচ্ছেন তিনি। তাই দর্শকদের আগ্রহ, তাদের চাহিদা ও জনপ্রিয়তার শীর্ষে মেহজাবীনের অবস্থান! প্রতিবারের মতো গেল ঈদেও আলোচিত হওয়া কাজগুলোতে পাওয়া গেছে ভার্সেটাইল এ অভিনেত্রীকে।

নতুন খবর হচ্ছে, মেহজাবীন অভিনীত চার শতাধিক নাটকের মধ্যে ১০০টি নাটকের প্রতিটি ৫০ লাখের বেশি করে ভিউ অতিক্রম করেছে! শুধু তাই নয়, তিনি দেশের প্রথম অভিনেত্রী যার অভিনীত ‘বড় ছেলে’ নাটক ইউটিউব ভিউয়ের দিক থেকে প্রথম কোটির মাইলফলক ছুঁয়েছিল।

খোঁজ নিয়ে জানা যায়, মেহজাবীনের ৩৩টি নাটক কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে। এখন পর্যন্ত কোন অভিনয় শিল্পীর জন্য সর্বোচ্চ। এবার সেই অর্জনের সঙ্গে যোগ হলো নতুন অর্জন; ১০০টি নাটক ৫০ লাখের বেশি ভিউ পার করেছে।

তবে ভিউ কত হলো, কি রেকর্ড হলো এসব খোঁজখবর তেমন রাখেন না মেহজাবীন। কিন্তু তার ভক্তরা ভিউ নিয়ে বেশ মাথা ঘামান! নিয়মিত এ তথ্য মেহজাবীনকে জানান। ১০০ নাটকের প্রতিটি ৫০ লাখের বেশি করে ভিউ ছাড়ানোর বিষয়টিও জানতেন না তিনি। জেনেছেন তার কিছু পাগল ভক্ত আছে, তাদের ম্যাসেজের মাধ্যমে। যা চমকে দিয়েছে মেহজাবীনকে!

মেহজাবীন বলেন, ভিউ দিয়ে রেকর্ড হলো কি না জানিনা, তবে আমি এটা দেখে খুশি হয়েছি যে দর্শক আমার কাজগুলো আগ্রহ নিয়ে দেখেন, প্রশংসা করেন ও নানাভাবে উৎসাহিত করেন। এতে করে প্রতিনিয়ত কাজের প্রতি দায়িত্ববোধটা বাড়ে। আমিও চেষ্টা করে যাই। যারা আমার কাজগুলো দেখে অনুপ্রেরণা যোগান ও নিজেরাও অনুপ্রাণিত হন; প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা।

পাশাপাশি দর্শকপ্রিয়তা পাওয়া প্রতিটি নাটকের সঙ্গে জড়িত পরিচালক, সহশিল্পী থেকে পুরো টিমকে ধন্যবাদ জানিয়েছেন মেহজাবীন।

২০০৯ সালের লাক্স চ্যানেল সুপারস্টার প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হন মেহজাবীন। প্রায় একযুগের ক্যারিয়ারে তিনি ৪৩৮টির মতো নাটকে অভিনয় করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন এ অভিনেত্রী। এর মধ্যে ১০০টি নাটকের ৫ মিলিয়নের বেশি ভিউ হওয়ায় নিজের ফ্যান পেজে একটি তালিকা দিয়েছেন এ অভিনেত্রী। চাইলে একনজরে দেখে নিতে পারেন…

Tags: নাটকভিউমেহজাবীনমেহজাবীন চৌধুরীলিড বিনোদন
Previous Post

কুয়াকাটা সৈকতে আবারও দুটি মৃত ডলফিন

Next Post

দুই পরিবর্তন নিয়ে শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ

Next Post
বাংলাদেশের ক্রিকেটার মাহমুদুল্লাহর সঙ্গে অস্ট্রেলিয়ার ক্রিকেটার সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই পরিবর্তন নিয়ে শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশের ক্রিকেটাররা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টিকে গেলেন সৌম্য, নেই শামীম-শরিফুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT