চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মেসি-রোনালদো-নেইমার, কেউই ২৮০ মিলিয়নের যোগ্য নয়’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:02 অপরাহ্ন 30, মার্চ 2019
in ফুটবল, স্পোর্টস
A A

কাইলিয়ান এমবাপেকে পেতে টাকার বস্তা নিয়ে প্রস্তুত রিয়াল মাদ্রিদ। ফরাসি সংবাদ মাধ্যমগুলোর খবর প্রয়োজনে ২৮০ মিলিয়ন ইউরো খরচ করে হলেও পিএসজির বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ডকে কিনতে চায় লস ব্লাঙ্কোসরা। এই খবরে বেশ চটেছেন রিভালদো। ফুটবলের দলবদলের বাজার উত্তপ্ত করার পেছনে ক্লাবগুলোর এভাবে অর্থ ঢালার মানসিকতাকে অসুস্থতা বলে মনে করছেন ব্রাজিল কিংবদন্তি!

‘ইদানীং ফরাসি পত্রিকাগুলো পড়ে জানলাম, এমবাপের জন্য ২৮০ মিলিয়ন ইউরো খরচ করতে চায় মাদ্রিদ। একজন খেলোয়াড়ের জন্য এত খরচ স্রেফ অতিরঞ্জন। মেসি-রোনালদো কিংবা নেইমার; এরা কেউই ২৮০ মিলিয়নের যোগ্য নয়!’ অর্থের ঝনঝনানিতে বিরক্ত হয়ে বেটফেয়ারকে এমনটাই বলেছেন সাবেক বার্সা মিডফিল্ডার।

আকাশ ছোঁয়া দামের যোগ্য নন বলে এমবাপের সামর্থ্যকেও খাটো করে দেখছেন না রিভালদো। আইন-কানুনের সঠিক প্রয়োগ না হওয়ায় দলবদলের বাজার অস্থিতিশীল করার পেছনে রিয়ালের মতো ক্লাবগুলোর দায় দেখেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার।

‘তার (এমবাপের) ফুটবল প্রতিভা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। শুধু এতটুকু বলতে চাই যে কোনো খেলোয়াড় এতবড় বিনিয়োগের যোগ্য হয়নি এখনো। কিন্তু বাজারের নিয়মই এখন এমন হয়ে গেছে, যাদের অর্থের ক্ষমতা বেশি তারা পেশীশক্তি খাটিয়ে সেরা খেলোয়াড়টিকে তাদের দলে টানতে চায়। ক্রিস্টিয়ানো রোনালদোর মতো খেলোয়াড়কে হারিয়ে রিয়াল মাদ্রিদ এখন সেটাই করতে চাচ্ছে।’

বেশি বেশি দাম ছড়িয়ে খেলোয়াড়দের মান কমিয়ে দেয়ার জন্য দলবদল ব্যবস্থাকেই দোষ দিয়েছেন রিভালদো। তার মতে এভাবে খেলোয়াড় কেনাবেচা করায় ইউরোপিয়ান ফুটবল আধুনিক ক্রীতদাসের বাজারে পরিণত হয়েছে, ‘আমি দেখছি যে কিছু কিছু খেলোয়াড় জানে তারা বেশি দামের যোগ্য নয়। কিন্তু ক্লাবের চাপ, সংবাদ মাধ্যম আর ভক্তদের প্রত্যাশা পূরণ করতে গিয়ে তাদের সর্বনাশ হয়ে যাচ্ছে।’

‘এসব যন্ত্রণা কখনো কখনো চাপের কারণ হয়ে দাঁড়ায়। খেলোয়াড়দের সেরাটা বের হয়ে আসতে দেয় না। দলবদলের উচ্চমূল্য আপনার কাঁধে বোঝা হয়ে দাঁড়াবেই।’

Tags: কাইলিয়ান এমবাপেমেসি-রোনালদো-নেইমাররিভালদোলিড স্পোর্টস
Previous Post

ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ডের সর্বশেষ

Next Post

বিদেশি চ্যানেলে বাংলাদেশের বিজ্ঞাপন প্রচারে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

Next Post
হাছান

বিদেশি চ্যানেলে বাংলাদেশের বিজ্ঞাপন প্রচারে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

ছাত্রনেতা রকিব পারভেজের ইন্তেকাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT