চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি, ম্যালকমের গোলে গাম্পার ট্রফি বার্সার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:22 পূর্বাহ্ন 16, আগস্ট 2018
in ফুটবল, স্পোর্টস
A A

একটি করেছেন, আরেকটি করিয়েছেন। নিজেদের মাঠে বার্সেলোনার মেসি জ্বলেছেন নিজের মতো করেই। হুয়ান গাম্পার ট্রফিতে বোকা জুনিয়র্সকে তার দল হারিয়েছে ৩-০ গোলে।

মেসি ছাড়া অন্য গোল দুটি ম্যালকম এবং রাফিনহার।

বুধবার বাংলাদেশ সময় রাত ১০.১৫ মিনিটে মাঠে নামে বার্সা-জুনিয়র্স। ম্যাচটি সরাসরি সম্প্রচার করে চ্যানেল আই।

প্রতি বছর আগস্টে নতুন মৌসুম শুরুর আগে হুয়ান গাম্পার ট্রফি খেলে থাকে বার্সা। প্রতিপক্ষ হতে একটি করে দলকে আমন্ত্রণ জানায় কাতালানরা। বার্সেলোনার প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক খেলোয়াড় ও সভাপতি গাম্পারের নামানুসারে এই ট্রফির আয়োজন করে বার্সেলোনা।

বার্সা এদিন সুয়ারেজকে বসিয়ে ৪-৩-৩ ফর্মেশনে শুরু করে। অ্যাটাকিং থার্ডের ডানদিকে ছিলেন মেসি, মাঝে মুনির এবং বাঁদিকে ম্যালকম।

ম্যাচের ১৮তম মিনিটে ম্যালকমের গোলে এগিয়ে যায় বার্সা। মাঝমাঠের ঠিক উপর থেকে ভিদাল বল ছাড়েন মেসিকে। মেসি বেশিদূর না এগিয়ে মাটিকামড়ানো পাস দেন ম্যালকমকে। ম্যালকম বল নিয়ে বক্সে ঢুকে পড়েন। ঢুকেই বাঁপায়ের পুশে বল প্লেস করেন গোলে। বোকা জুনিয়র্স গোলরক্ষক এন্ডরাডার হাতের নিচ দিয়ে জালে চলে যায়।

এরপর ৩৯তম মিনিটে দ্বিতীয় গোলটি করেন মেসি। ডান উইং ধরে আক্রমণে উঠে রবের্তো বক্সের সামনে বল দেন মেসিকে। মেসি বল দিতে চেয়েছিলেন মুনিরকে। সেটি প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে আবার মেসির কাছে ফিরে আসে। মেসি মাথা ঠাণ্ডা রেখে তার সেই চিরচেনা চিপে আগুয়ান গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল তুলে দেন। দেখতে দেখতে জড়িয়ে যায় জালে।

২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা। দ্বিতীয়ার্ধে মাঠে নামেন সুয়ারেজ। ওদিকে জুনিয়র্সের কোচ নামিয়ে দেন তেভেজকে। মেসিও দ্বিতীয়ার্ধে মাঠের বাইরে চলে যান।

রাফিনহা গোল করেন ৬৭তম মিনিটে। বক্সের বাইরে থেকে রাফিনহা নিজেই বল দেন সুয়ারেজকে। বল রিসিভ না করে প্রথম টাচে সেটি আবার রাফিনহাকে দেন সুয়ারেজ। রাফিনহা আগুয়ান গোলরক্ষকের উপর দিয়ে বল সামনে দেন। গোলরক্ষকসহ আরেকজনকে এড়িয়ে নিজে সামনে গিয়ে সেই বল জালে পাঠান।

Tags: লিড স্পোর্টস
Previous Post

ব্যাংকগুলোতে সাইবার হামলার ঠেকানোতে প্রধান্য দিতে হবে

Next Post

রিয়ালকে হারিয়ে উয়েফা সুপার কাপ অ্যাটলেটিকোর

Next Post

রিয়ালকে হারিয়ে উয়েফা সুপার কাপ অ্যাটলেটিকোর

বিমানবন্দরে কেন চাইল্ড কেয়ার রুম থাকবে না?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT