চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি ম্যাজিকেই আবার দুর্দান্ত আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
8:37 পূর্বাহ্ন 16, নভেম্বর 2016
in স্পোর্টস
A A

মেসিতেই মুক্তি আর্জেন্টিনার। ক্ষুদে জাদুকরের ম্যাজিকেই বিশ্বকাপে আশা টিকিয়ে রাখলো আর্জেন্টিনা। কলম্বিয়াকে ৩-০ গোলে হারিয়ে ২০১৮ বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে ঘুরে দাঁড়ালো তারা। টানা চার ম্যাচ পর জয়ের দেখা পেল মেসি-আগুয়েরা-ডি’মারিয়ারা।

জয় ছাড়া কোনো বিকল্প নাই। এমন ম্যাচে নিজেদের মাঠে খেলার ১০ মিনিটের মধ্যে লিওনেল মেসির গোলে লিড নেয় আর্জেন্টিনা। পরের দুই গোলেও অসাধারণ নৈপূণ্য দেখিয়েছেন ক্ষুদে জাদুকর। ২৩ মিনিটে মেসি’র পাস থেকে হেডে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন প্রাতো।

২-০ তে এগিয়ে দ্বিতীয়ার্ধে আবারও মেসি’র নান্দনিক খেলায় জ্বলে ওঠে স্বাগতিকরা। ৮৪ মিনিটে আবারও বার্সেলোনা ফরোয়ার্ড মেসির পাসে গোল করেন অ্যাঞ্জেল ডি মারিয়া। শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টাইনরা।

এই জয়ে আর্জেন্টিনার সামনে সুযোগ এসেছিল ৪ নম্বরে উঠার। কিন্তু হিসাব পাল্টে দেয় অ্যালেক্সিস সানচেজের জোড়া গোল। আর্সেনাল তারকার জোড়া গোলেই পিছিয়ে পড়েও উরুগুয়েকে ৩-১ গোলে হারিয়েছে। অন্য ম্যাচে ইকুয়েডর ৩-০ গোলে হারায় ভেনেজুয়েলাকে।

চিলি আর ইকুয়েডর নিজ নিজ ম্যাচ জেতায় আর্জেন্টিনার ৪ নম্বরে ওঠা হলো না। তবে এই জয়ে ৬ থেকে আর্জেন্টিনা উঠে এসেছে ৫ নম্বরে। বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সরাসরি চারটি দল বিশ্বকাপে খেলবে। সেই সম্ভাবনা ভালোভাবেেই টিকে রইলো আর্জেন্টিনার।

১২ ম্যাচে উরুগুয়ের পয়েন্ট ২৩। সমান ম্যাচে ইকুয়েডর-চিলির পয়েন্ট ২০। আর্জেন্টিনার ১৯। ৬ নম্বরে থাকা কলম্বিয়ার পয়েন্ট ১৮।

আরো ৬টি করে ম্যাচ বাকি আছে। আগামী মার্চে আবারও শুরু হবে এই অঞ্চলের বাছাইপর্বের খেলা। প্রথম ম্যাচেই আর্জেন্টিনা মুখোমুখি হবে চিলির।

রাতের অন্য ম্যাচে প্যারাগুয়েকে ১-০ হারায় বলিভিয়া।

Tags: আর্জেন্টিনাবিশ্বকাপ বাছাই
Previous Post

গণতন্ত্রের নামে কী আনছে আমেরিকা?

Next Post

পটুয়াখালীতে প্রথমবার তরমুজ চাষে সাফল্য

Next Post

পটুয়াখালীতে প্রথমবার তরমুজ চাষে সাফল্য

পদ্মা সেতুর কাজ শেষ হয়েছে ৪০ শতাংশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT