চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হানিমুন শেষেই নতুন চুক্তি করবেন মেসি

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
2:24 অপরাহ্ন 04, জুলাই 2017
in স্পোর্টস
A A

বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ। ছিল মধুচন্দ্রিমার পালা। স্পেনের এএস পত্রিকা জানিয়েছিল বিয়ের পর বার্সেলোনা ঘুরে হনিমুনে যাবেন লিওনেল মেসি। কিন্তু বাস্তবে ঘটল উল্টো। বিয়ের পরই পরিকল্পনা বদলে ফেলেছেন আর্জেন্টাইন অধিনায়ক। আন্তোনেলাকে নিয়ে সোজা চলে গেছেন ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। অ্যান্টিগা আর বার্বাডোজে মধুচন্দ্রিমায়। সঙ্গী অবশ্য দুই ছেলে থিয়াগো আর মাতেও।

কথা ছিল এই সপ্তাহে সপরিবারে বার্সেলোনায় যাবেন মেসি। কিন্তু সেটা বদলে পরিকল্পনা করেছেন ১২ জুলাইয়ের আশে–পাশে ফিরবেন বার্সায়। তারপর ন্যু ক্যাম্পের দলটির সঙ্গে নতুন চুক্তি নিয়ে আগাবেন। যে চুক্তিটা সেরে হানিমুনে যাওয়ার কথা ছিল বলেই এখন কথা উঠছে।

মেসি আগে হনিমুনে গেলেন নাকি পরে, তা নিয়ে আগ্রহ হয়ত আছে। তবে তেমন মারাত্মক কিছু হওয়ার ছিল না বিষয়টি নিয়ে। এখন দেখা যাচ্ছে বিপরীত ছবিই। চুক্তির ব্যাপারটা আলোচনায় যুক্ত হওয়াতেই হয়তো বিষয়টি নিয়ে আগ্রহ বেড়েছে সকলের। তাই ভেতরের খবর জানাচ্ছে গোলডটকম, মেসি মধুচন্দ্রিমা সেরে ফিরেই বার্সার সঙ্গে নতুন চুক্তি করবেন।

আগামী ১২ জুলাই মেডিকেল পরীক্ষার জন্য বার্সার ফুটবলারদের এক হওয়ার কথা। তারপর শুরু হবে প্রাক-মৌসুম প্রস্তুতি। সব ঠিক থাকলে, সেই প্রস্তুতি পর্ব শুরুর আগেই বার্সা সমর্থকদের উৎকণ্ঠার অবসান ঘটাতে চলেছেন মেসি।

২০১৮ পর্যন্ত তার বর্তমান চুক্তির মেয়াদ। নতুন চুক্তি খুব সম্ভবত ২০২১ পর্যন্ত হবে। আর সেটা হলে কাতালান জার্সিতেই হয়তো অবসরের কাছাকাছি যাবেন বার্সেলোনার বরপুত্র।

Tags: বার্সেলোনালিওনেল মেসি
Previous Post

সড়ক দুর্ঘটনায় লাশের মিছিল কি চলবেই?

Next Post

সমুদ্র স্নানে মজেছেন বিবার

Next Post
জাস্টিন বিবার

সমুদ্র স্নানে মজেছেন বিবার

ইমরান হাশমি

ক্যানসার নিয়ে ইমরান হাশমির তথ্যচিত্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT