চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি-নেইমারকে পেছনে ফেলে আরেক উচ্চতায় রোনালদো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:58 অপরাহ্ন 30, জানুয়ারি 2020
in ফুটবল, স্পোর্টস
A A
ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল খেলোয়াড়ের ছবি, হাসিমুখে পোজ দিয়ে থাকছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাঠের ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে লিওনেল মেসির লড়াইটা হাড্ডাহাড্ডি। দুজনের অর্জন প্রায় কাছাকাছি। একটা জায়গায় অবশ্য চিরপ্রতিদ্বন্দ্বীর কাছে অনেককিছু শেখার আছে বার্সেলোনা মহাতারকার। সেটা হল, কী করে প্রসার বাড়াতে হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। মেসির পাশাপাশি পিএসজি ফরোয়ার্ড নেইমারকেও পেছনে ফেলে এমন এক কীর্তি গড়েছেন জুভেন্টাস ফরোয়ার্ড, যা বাকি দুজনের জন্য বেশ আরাধ্যই!

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ারের প্লাটফর্ম ইনস্টাগ্রামে সবার আগে ২০০ মিলিয়ন ফলোয়ারের মাইলফলক ছুঁয়েছেন রোনালদো। যেখানে বিশ্বে ইনস্টাতে আছেনই সবমিলিয়ে ৩৩০ মিলিয়ন ফলোয়ার! মেসি-নেইমার তো বটেই, সিআর সেভেনের পেছনে আছেন সঙ্গীত তারকা আরিয়ানা গ্রান্দে, হলিউড তারকা ও রেসলার ডোয়াইন ‘দ্য রক’ জনসন, সেলেনা গোমেজ, বিয়োন্সেও।

রোনালদোর পরে দ্বিতীয় সর্বোচ্চ ফলোয়ার আরিয়ানা গ্রান্দের, ১৭২ মিলিয়ন মানুষ ইনস্টাগ্রামে ফলো করেন তাকে। ১৬৯ মিলিয়ন ফলোয়ার নিয়ে তিনে ডোয়াইন জনসন।

ইনস্টাতে ফলোয়ারের দিক থেকে বিশাল দূরত্বে পিছিয়ে মেসি। ১৪১ মিলিয়ন অনুসারী অনুসরণ করেন এ আর্জেন্টাইনকে। ব্রাজিলিয়ান নেইমারের ফলোয়ার সংখ্যা ১৩১ মিলিয়ন।

শুধু যে ছবি শেয়ার দিচ্ছেন রোনালদো তাও নয়, স্পন্সর সম্বলিত একেকটি পোস্টের জন্য ৯ লাখ ইউরো করে পকেটে ঢোকান পর্তুগিজ মহাতারকা। যা অনেকের সারা জীবনের রোজগারের থেকেও কয়েকগুণ বেশি! শুধুমাত্র পোস্ট দিয়েই বছরে ৪৮ মিলিয়ন ইউরো কামাই রোনালদোর।

Tags: ক্রিস্টিয়ানো রোনালদোনেইমারলিওনেল মেসিলিড স্পোর্টস
Previous Post

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভুলে ভরা মূল সনদ বিতরণ

Next Post

আইপিএলের ডাকে বিসিবি ছাড়লেন ট্রেনার মারিও

Next Post
বিসিবি ট্রেনার মারিও সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএলের ডাকে বিসিবি ছাড়লেন ট্রেনার মারিও

Bangladeshi officials and journalists examine electronic voting machines at a press event. Channel i News - চ্যানেল আই নিউজ

ইভিএমের ভোটে স্বাচ্ছন্দ্যের কথা জানাচ্ছেন ভোটাররা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT