চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি গোল করলেন, দুটি গোল করালেন, সেমিতে আর্জেন্টিনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:05 পূর্বাহ্ন 04, জুলাই 2021
in - সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লিওনেল মেসি দর্শনীয় ফ্রি-কিকে একটি গোল করলেন, সতীর্থদের বল বানিয়ে দিয়ে দুটি গোল করালেন, কোপা আমেরিকায় আরেকবার উড়ল আর্জেন্টিনার স্বপ্ন। ইকুয়েডরকে হারিয়ে সেমিফাইনালের টিকেট কেটেছে আর্জেন্টিনা।

শনিবার সকালের ম্যাচে কোপার চতুর্থ কোয়ার্টারে ইকুয়েডরকে ৩-০ গোলে হারিয়ে সেরা চারে গেছে আর্জেন্টিনা। মেসির এক গোলের সঙ্গে লিওনেল স্কালোনির মুখে হাসি ফোটানো বাকি গোল দুটি রদ্রিগো ডে পল ও লৌতারো মার্টিনেজের।

সেমিতে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। তৃতীয় কোয়ার্টারে নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর টাইব্রেকারে উরুগুয়েকে ৪-২ গোলে হারিয়ে সেমিতে এসেছে কলম্বিয়ানরা।

টানা চতুর্থবার কোপার সেমি নিশ্চিতের দিনে প্রথম গোলের দেখা পেতে ৪০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় আর্জেন্টিনাকে। মেসির বানিয়ে দেয়া লোপ্পা থেকে জাল খুঁজে নেন ডে পল।

অবশ্য শুরু থেকেই প্রতিপক্ষ রক্ষণে চাপ দিতে থাকে আলবিসেলেস্তেরা। চতুর্থ মিনিটে মার্টিনেজের শট ফেরান গোলরক্ষক হেরমান। ১৭ মিনিটে মার্টিনেজের আরেকটি প্রচেষ্টা প্রতিহত হয় ইকুয়েডর রক্ষণে।আর্জেন্টিনা ফুটবল দলের মেসি ও ডি পাউল গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচের ২৩ মিনিটে সেরা সুযোগটি হাতছাড়া করেন মেসি। ইকুয়েডর রক্ষণের ভুলে বল পেয়ে ভোঁ-দৌড়ে বক্সে ঢুকে পড়েছিলেন আর্জেন্টিনা অধিনায়ক, সামনে কেবলমাত্র গোলরক্ষক হেরমান একা, মেসির শট ফেরত আসে পোস্টে লেগে।

বিরতির আগে আরও কয়েকটি সুযোগ তৈরি করে অবশেষে ৪০ মিনিটে জালের গেরো খোলে আর্জেন্টিনা। মেসির বাড়িয়ে দেয়া বল আলতো টোকায় লক্ষ্য ঠেলে দেন ডে পল। জাতীয় দল জার্সিতে তার অভিষেক গোল।

বিরতির আগে আগে মেসির ফ্রি-কিকে গঞ্জালেসের দ্রুতগতির হেডে দেয়াল হন ইকুয়েডর গোলরক্ষক। ফিরতি শটও ঠেকিয়ে দেন সেই হেরমানই।

মধ্যবিরতির পর ফিরে পরপর দটি সুযোগ নষ্ট করে ইকুয়েডর। ৭০ থেকে ৮০ মিনিটে দুবার অল্পের জন্য জালের দেখা পাননি মেসি। সেটি পুষিয়ে দেন ৮৪ মিনিটে। তার বানিয়ে দেয়া আরেকটি লোপ্পায় জালের দেখা পান লৌতারো।আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচে তখন আর্জেন্টিনার জন্য নিশ্চিত জয়ের সুবাস। কিন্তু কী যেন একটা অধরা থেকে যাওয়া ভাব। যার দারুণ প্রদর্শনীতে সেমির টিকেট পেতে চলেছে আর্জেন্টিনা, সেই মেসির একটা গোল না হলে যেন পূর্ণতা পায় না কিছুই!

সেই গোলটিও আসে, যোগ করা সময়ের তৃতীয় মিনিটে। বক্সের লাইন ঘেঁষে ডি মারিয়াকে টেনে ফেলে দিয়ে শটের সুযোগ করে দেন ইকুয়েডরের পিয়েরো হিনক্যাপেই।

সুযোগটা দারুণভাবে কাজে লাগান মেসি। দর্শনীয় বাঁকানো ফ্রি-কিকে আসরে নিজের চতুর্থ গোলটি তুলে নেন মহাতারকা। পিয়েরো তার আগেই লাল কার্ডে মাঠ ছাড়তে বাধ্য হন।

Tags: আর্জেন্টিনাআর্জেন্টিনা-কলম্বিয়াকনমেবলকোপা আমেরিকা ২০২১মেসিলিড স্পোর্টস
Previous Post

যুক্তরাষ্ট্রে একবছর পর ১শ’র নিচে মৃত্যু

Next Post

কোপার সেমিতে ব্রাজিল, আর্জেন্টিনার প্রতিপক্ষ-সূচি

Next Post
ব্রাজিলের ফুটবল দল গোল উদযাপন করছে, খেলাধুলার মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

কোপার সেমিতে ব্রাজিল, আর্জেন্টিনার প্রতিপক্ষ-সূচি

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রধান প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

ময়মনসিংহ মেডিক্যালের করোনা ইউনিটে ১১ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT