চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি আর আমি ‘বন্ধু’ নই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:31 পূর্বাহ্ন 19, সেপ্টেম্বর 2019
in ফুটবল, স্পোর্টস
A A

ক্রিস্টিয়ানো রোনালদো মনে করেন লিওনেল মেসির চেয়ে বেশি ব্যালন ডি’অর জয়ের যোগ্যতা তার আছে। সঙ্গে জানিয়েছেন, আর যা-ই হোক, আর্জেন্টাইন চিরপ্রতিদ্বন্দ্বী অন্তত তার বন্ধু নন।

কয়েক সপ্তাহ আগে উয়েফা বর্ষসেরা অনুষ্ঠানে পাশাপাশি বসেছিলেন আর্জেন্টাইন ও পর্তুগিজ মহাতারকা! মোনাকোতে মেসি-রোনালদোকে পাশাপাশি বসতে দেখে কথা উঠেছিল, ক্যারিয়ারের শেষপ্রান্তে থাকা দুজনে হয়ত মাঠের বাইরের সম্পর্ক ঝালিয়েই নিচ্ছেন নতুনভাবে! শুধু তাই নয়, চিরপ্রতিদ্বন্দ্বীর সঙ্গে এখনও অবধি নৈশভোজে যেতে না পারায় অপূর্ণতার কথাও সেরাতে বলেছিলেন রোনালদো!

সেই বিষয়ে কথা বলতে গিয়ে সম্প্রতি সাংবাদিক পিয়ার্স মরগ্যানকে দেয়া সাক্ষাৎকারে পর্তুগিজ অধিনায়ক বলেছেন, ‘তার (মেসি) সঙ্গে আমার সম্পর্কটা হল যে, আমরা দুজন বন্ধু নই। কিন্তু ১৫ বছর ধরে পুরস্কারের মঞ্চটা ভাগ করছি।’

‘একে অপরকে ছাপিয়ে যাওয়ার যুদ্ধ আমাদের দুজনেরই খেলার উন্নতি ঘটিয়েছে। সে ভালো খেললে আমিও উন্নতির চেষ্টা করেছি, আমি ভালো খেললে সেও সেই চেষ্টা করেছে।’

বন্ধু না বললেও মেসির বেশ প্রশংসা করেছেন রোনালদো। একইসঙ্গে জানিয়ে দিয়েছেন, শোকেসে শোভা পাওয়া দুজনের সমান পাঁচ ব্যালন ডি’অর সংখ্যাটা মেসির আয়ত্তের বাইরে নিয়ে যেতে চান।

‘মেসি হল ফুটবলের ইতিহাস। তবে আমি মনে করি ছয়, সাত কিংবা আটটা ব্যালন ডি’অর জয়ের যোগ্যতা আমার আছে। আমার মনে হয় এটা আমার প্রাপ্য।

Tags: ক্রিস্টিয়ানো রোনালদোলিওনেল মেসিলিড স্পোর্টস
Previous Post

খুনি নুর চৌধুরীকে ফেরাতে আইনি লড়াইয়ে অগ্রগতি

Next Post

বেঁচে থাকলে সালমানের বয়স হতো ৪৮

Next Post

বেঁচে থাকলে সালমানের বয়স হতো ৪৮

বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিক সম্পর্কে কথা স্মরণ করলেন সার্বিয়ার উপ-প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT