চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির সঙ্গে বসবে আর্জেন্টিনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:38 অপরাহ্ন 07, এপ্রিল 2017
in স্পোর্টস
A A

মেসির নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবে আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন(এএফএ) তা জানাই ছিলো। তাই আদালতে যাওয়ার আগে আর্জেন্টাইন অধিনায়কের সঙ্গে বসতে চাইছেন দেশটির ফুটবল কর্মকর্তারা।

বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে সহকারী রেফারিকে ‘অশ্রাব্য’ গালি দিয়ে নিষেধাজ্ঞা জুটেছিল আর্জেন্টাইন অধিনায়কের কপালে। বিশ্বকাপের বাছাইপর্বে চার ম্যাচ খেলতে পারবেন না মেসি। কিন্তু মেসি ফিফাকে দেয়া এক চিঠিতে দাবি করেছিলেন তিনি সম্পূর্ণ নির্দোষ।

ফিফার মন গলেনি। তাই এবার আদালতের দ্বারস্থ হতে যাচ্ছে এএফএ। তবে এর আগে মেসির সঙ্গেও বসতে যাচ্ছেন এএফএ কর্মকর্তা এবং আর্জেন্টিনা দলের আইনজীবী। এ বিষয়ে কথা বলতে আগামী সপ্তায় বার্সেলোনায় যাচ্ছেন তারা।

মেসির সঙ্গে আলোচনায় বসতে যাওয়া কর্মকর্তাদের তালিকায় আছেন এএফএর নতুন সভাপতি ক্লদিও তাপিয়া, ন্যাশনাল টিমস কমিটির প্রধান মার্সেলো টিনেলি এবং আইনজীবী হুয়ান দে ক্রেসপো।

‘আগামী সপ্তায় আমরা মেসির সঙ্গে আলোচনায় বসতে স্পেনে যাব। আমাদের খেলোয়াড়, আইনজীবীদের সঙ্গেও বসতে হবে। আপিল হবেই।’ এভাবেই নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন টিনেলি।

আর্জেন্টিনার কোচ এগার্দো বাউজার সঙ্গেও আলোচনায় বসতে যাচ্ছেন কর্মকর্তারা। দল এই মুহূর্তে এলোমেলো অবস্থায় থাকা সত্ত্বেও কোচের ওপর আস্থা হারাচ্ছে না এএফএ।

Tags: লিওনেল মেসি
Previous Post

বাংলাদেশ-ভারত কেন পরস্পরের কাছে গুরুত্বপূর্ণ?

Next Post

প্রতিরক্ষা বিষয়ে চুক্তি নয়, দু’টি সমঝোতা স্মারক সই হতে পারে: আনন্দবাজার

Next Post

প্রতিরক্ষা বিষয়ে চুক্তি নয়, দু’টি সমঝোতা স্মারক সই হতে পারে: আনন্দবাজার

রিয়ালে ‘নিরাপদ’ নন জিদান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT