চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির রেকর্ডের ম্যাচে কোয়ার্টার নিশ্চিত আর্জেন্টিনার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:01 পূর্বাহ্ন 22, জুন 2021
in - সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা ফুটবল দল ম্যাচের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যারাগুয়েকে হারিয়ে কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ব্রাসিলিয়ায় মঙ্গলবার ভোরে গ্রুপ ‘এ’র ম্যাচে ১-০ গোলে জিতেছে লিওনেল স্কালোনির শিষ্যরা।

কোয়ার্টার নিশ্চিতের ম্যাচে দারুণ এক রেকর্ড ছুঁয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনা জার্সিতে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডে পাশে বসেছেন বন্ধু হাভিয়ের মাশ্চেরানোর। দুজনের পাশেই এখন ১৪৭ ম্যাচ খেলার রেকর্ড, যা আলবিসেলেস্তেদের হয়ে সর্বোচ্চ।

গ্রুপ ‘এ’তে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। বলিভিয়ার বিপক্ষে ম্যাচ বাকি মেসিদের। ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপের দুইয়ে চিলি, ২ ম্যাচে ৩ পয়েন্টে তিনে প্যারাগুয়ে, চারের উরুগুয়ের পাশে ২ ম্যাচে ১ পয়েন্ট। তলানির বলিভিয়া এখনও কোনো পয়েন্ট জমাতে পারেনি।

উরুগুয়ের বিপক্ষে শেষ ম্যাচের জয়ী একাদশে ছয় পরিবর্তন নিয়ে নামা আর্জেন্টিনা দশম মিনিটেই গোল আদায় করে নেয়। মেসির বাড়িয়ে দেয়া বল পৌঁছায় ডি মারিয়ার কাজে, ডি মারিয়া সেটি ঠেলে দেন আলেজান্দ্রো গোমেজের দিকে। জাতীয় দল জার্সিতে অভিষেকেই গোল করে দিনটি স্মরণীয় করেন ৩৩ বছর বয়সী উইঙ্গার।

আলেজান্দ্রো গোমেজ

ম্যাচের ১৯ মিনিটে মেসির বাঁকানো ফ্রি কিক অল্পের জন্য ঠিকানা পায়নি। ৪৩ মিনিটে মেসির আরেকটি ফ্রি কিক ত্রাস ছড়ায়, এবারও অবশ্য গোল আসেনি।

প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে প্যারাগুয়ে জালে বল ঢুকেছিল। ডি মারিয়ার শটে গোলরক্ষক অ্যান্থনি সিলভা দেয়াল হয়ে দাঁড়ান, যদিও বল গ্লাভসে রাখতে পারেননি। ওঁত পেতে থাকা গোমেজ ফিরতি শটে জালের দিকে ঠেলে দিচ্ছিলেন বল। প্যারাগুয়ে ডিফেন্ডার জুনিয়র আলোনসো সেই শটের দিক পাল্টাতে যেয়ে জড়িয়ে দেন নিজেদের জালেই। এত নাটকের শেষে গোলটি ভিএআরে বাতিল হয়ে যায় মেসি অফসাইডে থাকায়। ১-০ নিয়েই বিরতিতে যায় আর্জেন্টিনা।

মধ্যবিরতির পর ফিরে আরও কয়েকটি আক্রমণ শানিয়েছে আর্জেন্টিনা। কিন্তু ব্যবধান বাড়াতে পারেনি। নিজেদের রক্ষণেও এদিন দারুণ ছিল আলবিসেলেস্তেরা। মেসির আরেকটি দর্শনীয় ফ্রি কিকে গোলরক্ষক সিলভার দেয়াল হওয়ার মধ্য দিয়ে ১-০তেই শেষ হয় ম্যাচ।

Tags: আর্জেন্টিনাউরুগুয়েকনমেবলকোপা আমেরিকাকোপা আমেরিকা ২০২১গোমেজপ্যারাগুয়েমেসিলিড স্পোর্টস
Previous Post

জাতীয় সংসদের হুইপসহ ৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Next Post

গ্রুপ সি: সেরা নেদারল্যান্ডসের সঙ্গে ষোলোয় চমক অস্ট্রিয়া

Next Post
আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড়রা গোলের পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রুপ সি: সেরা নেদারল্যান্ডসের সঙ্গে ষোলোয় চমক অস্ট্রিয়া

ঢাকার বাস চলাচল ও যানজটের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সংক্রমণ ঠেকাতে অবরুদ্ধ ঢাকার চারপাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT