চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির বার্সাকে পোড়াতে প্রস্তুত সেই ম্যানোলাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:52 অপরাহ্ন 25, ফেব্রুয়ারি 2020
in ফুটবল, স্পোর্টস
A A

২০১৭-১৮ চ্যাম্পিয়ন্স লিগ, কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ। স্তাদিও অলিম্পিকোতে টান টান উত্তেজনা। ম্যাচ শেষ হতে বাকি মাত্র ৮ মিনিট। সেমিতে যেতে স্বাগতিক রোমার দরকার মাত্র এক গোল। গোলবারের নিচে দেয়াল হয়ে দাঁড়িয়ে বার্সেলোনার মার্ক আন্দ্রে টের স্টেগেন!

কর্নার থেকে আসা বলে হেড করলেন রোমা ডিফেন্ডার কোস্তাস ম্যানোলাস, বার্সার হৃদয় ভেঙে বল জড়িয়ে গেল জালে। প্রথম লেগে নিজেদের মাঠে ৪ গোল করেও সেমিফাইনালে যেতে পারেনি বার্সা, কেবল ম্যানোলাসের সেই গোলটির কারণে।

পরের আসরের সেমিতেও অনেকটা একইরকম পরিস্থিতি। এবার লিভারপুলের কাছে হেরে ফাইনালে ওঠা হয়নি বার্সেলোনার। সব দায় যেন কোস্তাস ম্যানোলাসের। কারণ তার সেই গোলটা যেভাবে হৃদয় ভেঙ্গেছিল বার্সা সমর্থকদের, এখনও সেটা জোড়া লাগেনি। সবকিছুর নষ্টের গোঁড়া যেন তিনি!

প্রশ্ন থাকতে পারে মঙ্গলবার বার্সার ম্যাচ নাপোলির বিপক্ষে, তাহলে ম্যানোলাসকে নিয়ে কথা উঠছে কেন? কারণ, সেই ম্যানোলাস এখন নাপোলির অপরিহার্য সদস্য। দুইবছর আগে বার্সার হৃদয়ে যে ক্ষতের সৃষ্টি করেছিলেন, তা দিয়ে এখনো রক্ত ঝরে কাতালান সমর্থকদের।

সেই রাতের স্মৃতিটা জ্বলজ্বল করে ম্যানোলাসের হৃদয়েও। দুইবছরের পুরনো হলেও সেই সুখস্মৃতিকে মঙ্গলবার রাতে নেপলসে ফিরিয়ে আনতে চান এ ডিফেন্ডার। সঙ্গে দিলেন বার্সাকে একটা খোঁচাও- ‘আমার ক্যারিয়ারে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত ছিল সেটা। কিন্তু সেটা অতীত হয়ে গেছে। আশা করি আবারও এমন একটা রাত ফিরিয়ে আনতে পারবো।’

সেই ম্যাচের পর আরও দুইবার বার্সার মুখোমুখি হয়েছেন ম্যানোলাস। একই স্মৃতি ফেরেনি। এবার সেরা সুযোগ ভাবছেন তিনি। চোট, বিতর্ক, নতুন কোচ- সবকিছু মিলিয়ে খানিকটা নড়বড়ে অবস্থায় আছে লিওনেল মেসির দল। প্রতিপক্ষকে রোমার কামড় দেয়ার এটাই সেরা সময় ভাবছেন ম্যানোলাস।

Previous Post

অসহায় শিশুদের আলোর দিশারী তারা

Next Post

মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারক মারা গেছেন

Next Post

মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারক মারা গেছেন

বেবি কেয়ার-ব্রেস্ট ফিডিং কর্নার

বিসমিল্লাহ গ্রুপের এমডি-চেয়ারম্যানসহ ৭ জনকে গ্রেপ্তারের নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT