চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির জন্য নেতৃত্ব ছাড়তে প্রস্তুত বুসকেটস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:57 অপরাহ্ন 31, মার্চ 2022
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি ও বুসকেটস ফুটবল মাঠে একসঙ্গে, বার্সেলোনা জার্সিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘যদি জাভি (হার্নান্দেজ) তাকে বলে যে দরজা খোলা আছে, আমাকে তার বন্ধু এবং সতীর্থ হিসাবে কল্পনা করুন। আমি তাকে আর্মব্যান্ড দিয়ে দেবো। তিনি সবসময় আমার কাছে প্রশংসা এবং সম্মানের পাত্র।’

বার্সেলোনায় কখনো লিওনেল মেসি আবারও ফিরে এলে, তাকে স্বাগত জানিয়ে অধিনায়কত্বের আর্মব্যান্ড হস্তান্তরের কথা এভাবেই বলেছেন সার্জিও বুসকেটস।

‘অবশ্যই তাকে মাঠে এবং মাঠের বাইরে মিস করি। তিনি আমাদের যা দিয়েছেন, যা করেছেন, অন্যকেউ তা করেননি। তিনি বিশাল এক পার্থক্য গড়েছেন। তার অভাব বোধ করা স্বাভাবিক। আমি নিশ্চিত তিনিও আমাকে মিস করবেন।’

মেসি গত গ্রীষ্ম মৌসুমে বার্সা ছেড়ে যেতে বাধ্য হয়েছিলেন। তার সাথে নতুন চুক্তি করার আর্থিক সামর্থ্য ছিল না ক্লাবটির। পরে পিএসজিতে যোগ দেন আর্জেন্টাইন অধিনায়ক।

‘প্রথমে এটা কঠিন ছিল। এটা আমাদের জন্যও একটা ধাক্কা ছিল। আমরা এখনও এখানেই আছি। কিন্তু তার জন্য এটা কল্পনা করুন। বদলে যাওয়া শহর, দলবদল, বদলে যাওয়া স্টাইল।’

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় এবার রিয়াল মাদ্রিদের কাছে হেরে বিদায় নিয়েছে পিএসজি। মেসি যে প্যারিসে আনন্দে নেই, সেই দাবিও করেছেন বুসকেটস।

‘আপনি যখন জিতবেন না, তখন সুখী হবেন না। তাকে শুভকামনা জানাই। চাই লিও ফিরে আসুক। তবে জানি এটা খুব কঠিনও। তার একটা চুক্তি আছে। তিনি কীভাবে ছেড়ে চলে আসবেন।’

Tags: জাভিপিএসজিবার্সেলোনাবুস্কেটসমেসিলিড স্পোর্টস
Previous Post

নায়ক হয়েও পার্শ্বচরিত্রে অপূর্ব!

Next Post

যমুনাকে হারিয়ে চ্যাম্পিয়ন চ্যানেল আই

Next Post
চ্যানেল আই ক্রিকেট দল বিজয়ী, ট্রফি হাতে, উল্লাসে ভরা. Channel i News - চ্যানেল আই নিউজ

যমুনাকে হারিয়ে চ্যাম্পিয়ন চ্যানেল আই

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাস্যোজ্জ্বল মুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি পাটকলে আয় ৪৮৪ কোটি, ব্যয় ৩৬৫২ কোটি টাকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT