চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির ছায়া থেকে বেরিয়ে এমবাপের ছায়ায় নেইমার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:57 অপরাহ্ন 18, জুলাই 2018
in ফুটবল, স্পোর্টস
A A

ভালো পারফর্ম করেও পাদপ্রদীপের আলোটা পুরোপুরি নিজের দিকে টানতে পারছিলেন না। লিওনেল মেসির ছায়া থেকে বের হতে তাই বার্সেলোনা ছেড়ে প্যারিসে পাড়ি জমিয়েছিলেন নেইমার। কিন্তু সেখানেও সব পরিকল্পনা ঠিকঠাকভাবে হচ্ছে না ব্রাজিলিয়ান তারকার।

রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর ট্রান্সফার ফিতে বার্সা ছাড়ার পর থেকেই নেইমারকে দলে পেতে চাইছেন রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজ। তাকে পেতে রিয়াল ৩০০ মিলিয়নের প্রস্তাব দিয়েছে বলেও খবর বের হয়।

তবে পিএসজির কাতারি মালিকের প্রতি আস্থা রেখে নেইমার এখনো বলছেন, তিনি প্যারিসেই থাকবেন।

ফুটবল বিশ্লেষকদের দাবি, প্যারিসে একজন সুপারস্টার হতেই গিয়েছেন নেইমার। প্রথম বছরটা কেটেছে তেমনই। কিন্তু পিএসজিতে তার তরুণ সতীর্থ কাইলিয়ান এমবাপের উল্কার মতো উত্থান সমানুপাতে দাঁড় করিয়ে দিয়েছে নেইমারকে।

সদ্য সমাপ্ত বিশ্বকাপের পর তো ফ্রান্সসহ বিশ্বের অন্যতম সেরা তারকা হয়ে উঠেছেন এমবাপে। বিশ্বকাপের ফর্মটা যদি পিএসজিতে একইভাবে ব্যাখ্যা করতে পারেন এমবাপে, তাহলে নেইমারের হাত থেকে সেরা হওয়ার ‘খাস্তা’ বেরিয়ে যেতে পারে। ব্রাজিলিয়ান তারকা এমন চিন্তাই করছেন বলে তার অতি ঘনিষ্ঠজনদের বরাতে জানিয়েছে স্প্যানিশ ক্রীড়া দৈনিক এএস।

নেইমার এখন নিজেকে সেই জায়গায় খুঁজে পাচ্ছেন, বার্সেলোনা ছাড়ার আগে ক্যাম্প ন্যুতে যেমনটা ছিলেন। কাতালান শহরে তার তারকা হয়ে ওঠায় প্রধান বাধা ছিলেন মেসি। আর ফ্রান্সকে বিশ্বসেরা করার পর পিএসজিতে নেইমারের জন্য সেই একই অবস্থা তৈরি করেছেন এমবাপে।

ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল ছাড়ার পর তার জায়গা পূরণে আগে থেকে ফেভারিট ছিলেন নেইমার। কিন্তু সেই জায়গা থেকেও অনেকটা সরে এসেছে মাদ্রিদ জায়ান্টরা। নেইমারের চেয়ে এখন এমবাপের দিকেই রিয়ালের বেশি নজর বলে জানাচ্ছে এএস।

Tags: এমবাপেনেইমারপিএসজিমেসিলিড স্পোর্টস
Previous Post

রোহিতকে বাইরে রেখে ভারতের টেস্ট দল

Next Post

ইউরোপে বিপুল অংকের জরিমানার মুখে গুগল

Next Post

ইউরোপে বিপুল অংকের জরিমানার মুখে গুগল

ওয়ানডে সিরিজের আগেই ব্যাটিং পরামর্শক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT