চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির গতিতে হেরেই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন বেকহ্যাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:53 পূর্বাহ্ন 25, এপ্রিল 2020
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল মাঠে দুই খেলোয়াড়ের সংঘর্ষ, এক খেলোয়াড়ের পা কাটা. Channel i News - চ্যানেল আই নিউজ

মাঠে কিংবা মাঠের বাইরে, সবসময়ই তারকাখ্যাতি উপভোগ করেছেন ডেভিড বেকহ্যাম। খেলার সময় কঠিন লড়াই, জয়ের পর নম্র আর ভদ্র থাকা, হারকে সহজে মেনে নেয়ার মতো দারুণ সব গুণ ছিল সাবেক ইংল্যান্ড অধিনায়কের।

ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা, সিরি আ, আর লিগ ওয়ানে দারুণ সময় কাটানো বেকহ্যাম খুলে বসেছেন স্মৃতির ঝাঁপি। বলেছেন, খেলোয়াড় হিসেবে নিজের প্রিয় আর দুঃস্মৃতিগুলো নিয়ে।

কখন অবসর নেয়ার সিদ্ধান্ত নিলেন? এমন প্রশ্নে বেকহ্যামের উত্তর, বার্সেলোনার এক খেলোয়াড়ের কাছে হেরেই বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নেন পাকাপাকিভাবে। সেই খেলোয়াড়টি কে সেটা না বোঝার অবশ্য কোনো কারণ নেই!

২০১২-১৩ মৌসুমে বেকহ্যাম খেলেছেন ফরাসি ক্লাব পিএসজির হয়ে। সেবারের চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার মুখোমুখি হয় তার দল।

ত্রিশোর্ধ্ব বেকহ্যামকে সেবার বেশ নাকানিচুবানি খাওয়ান ২৫ বছর বয়সী মেসি। বার্সা তারকার সেই গতির কাছে হেরেই ইংলিশ তারকা সিদ্ধান্ত নেন ফুটবল আর নয়!

‘মেসি যখন আমাকে পার হয়ে গেল, তখনই বোধহয় ফুটবল ছাড়ার সিদ্ধান্ত নেই। আমরা ম্যাচে এগিয়ে ছিলাম। এরপর মেসি নামলো আর বার্সা গোল পেয়ে গেল।’

‘অথচ এর আগ পর্যন্ত আমি আমার খেলা নিয়ে সন্তুষ্টই ছিলাম। দল ভালো খেলছিল, আমি আমার খেলা নিয়ে গর্বিত ছিলাম।’

মেসির খেলায় মুগ্ধ বেকহ্যাম এখন নিজেই এক ক্লাবের মালিক। মার্কিন লিগে ইন্টার মিয়ামি নামে এক ক্লাব আছে তার। আর্জেন্টাইন মহাতারকা কোনো একদিন তার দলে নাম লেখাবেন সেই আশাতে আছেন বেকহ্যাম।

‘অনেক মালিকের মতোই আমিও চাই সেরা খেলোয়াড়দের দলে টানতে। যদি সম্ভব হয় লিও কিংবা ক্রিস্টিয়ানোদের মতো খেলোয়াড় আমরা দলে আনতে চাই।’

‘একজন অ্যাথলেট হিসেবে আমি দুইজনের বেশ প্রশংসা করি। এই দুই খেলোয়াড়কে দলে পেলে দারুণই হবে।’

Tags: অবসরবেকহ্যামমেসিলিড স্পোর্টস
Previous Post

জোর করে শ্রমিকদের না আনার পরামর্শ

Next Post

করোনাভাইরাস: শুধু যুক্তরাষ্ট্রেই মৃত অর্ধলক্ষাধিক

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: শুধু যুক্তরাষ্ট্রেই মৃত অর্ধলক্ষাধিক

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় শনাক্ত এক লাখ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT