চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির কাছে লেভান্ডোভস্কির যা প্রত্যাশা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:15 অপরাহ্ন 07, ডিসেম্বর 2021
in ফুটবল, স্পোর্টস
A A
লিওনেল মেসি ও রবার্ট লেভান্ডোভস্কি এক অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২০-২১ মৌসুমে সবধরনের প্রতিযোগিতা মিলে দুর্দান্ত পারফর্ম করেছেন রবার্ট লেভান্ডোভস্কি। ৪০ ম্যাচে ৪৮ গোল, সঙ্গে সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ৯বার। সময়টা বায়ার্ন মিউনিখ জিতেছে বুন্দেসলিগা, ডিএফএল সুপার কাপ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ।

এতসব অর্জনের পরও পিএসজি মহাতারকা লিওনেল মেসির কাছে ব্যালন ডি’অরের দৌড়ে হেরে যাওয়ায় দুঃখ পেয়েছেন লেভান্ডোভস্কি। আক্ষেপের কথা লুকিয়েও রাখেননি পোলিশ তারকা।

মেসির কাছে হেরে দ্বিতীয় স্থানে থাকা লেভা পোলিশ আউটলেট কানালে স্পোর্টোয়াইমকে বলেছেন, ‘আমি দুঃখ পেয়েছি, যা মোটেও অস্বীকার করছি না। এমন কখনোই বলব না যে খুশি ছিলাম। আমার কষ্টের অনুভূতি হয়েছে।’

‘মেসির খেলার ধরন এবং সে যা কিছু অর্জন করেছে, এজন্য আমি তাকে সম্মান করি। তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারা এটাই বুঝিয়ে দিচ্ছে যে, আমি কোথায় পৌঁছাতে পেরেছি।’

‘আমি চাই মেসি তার বিবৃতিতে বলুক, সে পুরস্কার পাওয়ার বিষয়ে এতটা উৎসাহী নয়। এটা যেন শুধুমাত্র মুখের কথা নয়, একজন অসাধারণ খেলোয়াড়ের কাছ থেকে এ নিয়ে আমি আন্তরিক এবং বিনয়ী বিবৃতি প্রত্যাশা করি।’

এবারের ব্যালন ডি’অরের মঞ্চে মেসি অবশ্য ভূয়সী প্রশংসা করেছেন লেভান্ডোভস্কির। বলেছেন, আমরা সবাই জানি গত বছর সে এই পুরস্কারটার জন্য একমাত্র দাবিদার ছিল।

ব্যালন ডি’অরের গত আসরে লেভারই জয়ের সম্ভাবনা ছিল প্রবল। কিন্তু কোভিড পরিস্থিতিতে ফ্রেঞ্চ ম্যাগাজিন পুরস্কার দেয়া থেকে বিরত ছিল ২০২০ সালে। মেসি সেটি পুরস্কারের মঞ্চেই পুনর্বার বিবেচনা করে দেখতে বলেছেন ব্যালন ডি’অর আয়োজকদের। যাতে পুরস্কারটি লেভার হাতে তুলে দেয়া যায়।

Tags: পিএসজিবায়ার্নব্যালন ডি”অরমেসিলিড স্পোর্টসলেভান্ডোভস্কি
Previous Post

বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি হতে পারে

Next Post

ঢাকার থ্রিলারে বাড়ছে কলকাতার দর্শকের মুগ্ধতা

Next Post
বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন সিরিজের পোস্টার, বিভিন্ন চরিত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার থ্রিলারে বাড়ছে কলকাতার দর্শকের মুগ্ধতা

বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবন, শান্তিপূর্ণ পরিবেশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই শিশু: জাপানি মায়ের আপিল শুনানি ১২ ডিসেম্বর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT