চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির আরেক কীর্তির রাতে শিরোপার খুব কাছে বার্সা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:20 পূর্বাহ্ন 07, এপ্রিল 2019
in ফুটবল, স্পোর্টস
A A

ছয় মৌসুমে চারবার। বড় কোনো অঘটন না ঘটলে লা লিগাকে একপ্রকার ডালভাত বানিয়ে ফেলা বার্সেলোনা জিততে চলেছে নিজেদের টানা দ্বিতীয় ও সাত বছরে পঞ্চম শিরোপাটাও। খুব না হলেও যারা অনেকটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারতো সেই অ্যাটলেটিকো মাদ্রিদও তাদের কাছে শেষ পর্যন্ত হার মেনেছে শনিবার রাতে।

ঘরের মাঠ ন্যু ক্যাম্পে হাঁসফাঁস করতে করতে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা ১০জনের অ্যাটলেটিকোর বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে বার্সা। ১ মিনিটের ব্যবধানে গোল করেছেন লুইস সুয়ারেজ ও লিওনেল মেসি। ৩১ ম্যাচে ৭৩ পয়েন্টে অ্যাটলেটিকোর চেয়ে পরিষ্কার ১১ পয়েন্টে এগিয়ে মেসির দল।

১১ পয়েন্ট এগিয়ে থাকা দলটির জন্য এখন একটাই সমীকরণ, নিজেদের জয়ের দৌড় অব্যাহত রাখতে হবে আর দুটি ম্যাচে। সেখানে অ্যাটলেটিকো নিজেরা হারতে থাকলে তো কথাই নেই!

ম্যাচের ২৮ মিনিটে ডিয়েগো কস্তা সরাসরি লা কার্ড দেখলে বাকি ম্যাচটা ১০ জনকে নিয়ে খেলতে হয়েছে অ্যাটলেটিকোকে। এরপরও বার্সাকে তাদেরই মাঠে প্রায় পাগল বানিয়ে ছেড়েছে রোজাব্লাঙ্কোরা। মেসি-সুয়ারেজদের সামনে বাধার দেয়াল হয়ে দাঁড়ান গোলরক্ষক ইয়ান ওব্লাক।

ম্যাচ শেষের নির্ধারিত পাঁচ মিনিট আগে ওব্লাক দেয়াল ভাঙতে পেরেছে বার্সা। ৮৫ মিনিটে সুয়ারেজের ২৫ গজ দূরের নিচু শট আর ঠেকানো হয়নি অ্যাটলেটিকো গোলরক্ষকের। ৬০ সেকেন্ড পর প্রায় মাঝমাঠ থেকে ক্ষিপ্র এক দৌড়ে এসে জাল খুঁজে নিয়ে বার্সার দ্বিতীয় গোলটি করে প্রতিপক্ষকে ম্যাচ থেকে ছিটকে দেন মেসি।

দলকে শিরোপার পথে আরও একধাপ এগিয়ে দিয়ে নিজেও অনন্য এক কীর্তি গড়ে ফেলেছেন মেসি। অ্যাটলেটিকোর বিপক্ষে জয়টি বার্সার হয়ে আর্জেন্টাইন ফরোয়ার্ডের ৩৩৫তম জয়, যা লা লিগার ইতিহাসে কোনো একক খেলোয়াড়ের সর্বোচ্চ জয়ের রেকর্ড! ৩৩৪ জয় নিয়ে মেসির পেছনে পড়ে গেছেন রিয়াল মাদ্রিদের সাবেক গোলরক্ষক অধিনায়ক ইকার ক্যাসিয়াস।

Tags: বার্সেলোনালিওনেল মেসিলিড স্পোর্টস
Previous Post

গ্রিসে টানা তৃতীয় দিনের মতো অভিবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ

Next Post

ইরেশ যাকের সভাপতি, সাজু সাধারণ সম্পাদক

Next Post

ইরেশ যাকের সভাপতি, সাজু সাধারণ সম্পাদক

সর্বজনীন স্বাস্থ্যসেবা, কী ভাবছে জাতিসংঘের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলো?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT