চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিকে যেতে দিলে জেল হতে পারে বার্সা সভাপতির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:43 অপরাহ্ন 01, সেপ্টেম্বর 2020
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি ও একজন কর্মকর্তার সাক্ষাৎকারের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

লিওনেল মেসি আর বার্সেলোনাকে ঘিরে কেচ্ছা-কাহিনী দিন দিন বাড়ছেই। পরিস্থিতি স্বাভাবিক হওয়া তো দূরের কথা, জল ক্রমেই ঘোলা হচ্ছে আরও বেশি করে। অবস্থা এখন এমন যে, মেসি যদি শেষপর্যন্ত চলেই যান তাহলে জেলেও যেতে হতে পারে বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তেমেউকে!

মেসি-বার্সা পরিস্থিতির দিকে সার্বক্ষণিক নজর রাখছেন সাংবাদিক গিলেম বালাগ। সময় সময় তার টুইট বলে দিচ্ছে কোনদিকে গড়াচ্ছে মেসি-বার্সা সম্পর্ক। গিলেমই জানিয়েছেন, দলের সেরা তারকাকে ছেড়ে দিলে কঠিন বিপদে পড়তে পারেন বার্তেমেউ।

কঠিন বিপদে অবশ্য আগে থেকেই পড়ে আছেন বার্তেমেউ। ক্লাবটির ইতিহাসে আর কোনো সভাপতি এত জনরোষের শিকার হয়েছেন কিনা তা খোঁজার জন্য ইতিহাস ঘাটতে হচ্ছে। সবশেষ পাঁচ বছর ক্লাবকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে না পারা, ভালো একটা দল গড়তে ব্যর্থ হওয়া, খেলোয়াড়দের নামে কুৎসা রটানো থেকে শুরু করে অসংখ্য অভিযোগ আছে বার্তেমেউয়ের বিপক্ষে। তিনি এখন ক্লাব সমর্থকদের কাছে গণশত্রু!

সেই গণশত্রুকে তাড়াতে গণস্বাক্ষর কর্মসূচি হাতে নিয়েছে বার্সা সমর্থকরা। এরইমধ্যে সাড়ে ১৬ হাজার স্বাক্ষর গ্রহণ হয়ে গেছে। ফলে এখন গণভোট হতে পারে। তাতে নির্ধারণ হতে পারে সভাপতির পদে বার্তেমেউ থাকবেন কিনা। যদি ‘না’ ভোট জয়যুক্ত হয়, বার্তেমেউকে তাড়িয়ে আগেই হয়ে যাবে বার্সেলোনার নতুন সভাপতি নির্বাচন।

সভাপতির পদে থাকুন বা না-থাকুন, বার্তেমেউ বিপদ এড়াতে পারবেন না বলেই জানাচ্ছেন গিলেম বালাগ। ক্লাবের সেরা সম্পদকে ‘ভুল পথে পরিচালিত করে বিদায় করা বা বিক্রি করে দেয়া’র দায়ে তার নামে মামলা ঠুকতে পারেন সমর্থকরা, এমন শঙ্কার কথা জানিয়েছেন তিনি।

ব্যাপারটা হচ্ছে দলের খেলা দেখাদেখির পাশে দর্শকরা মাঠে আসেন প্রিয় তারকাকে দেখতেও। মেসি যে বার্সা সমর্থকদের কাছে ঈশ্বর-সমতুল্য তা আর বলার অপেক্ষা রাখে না। অনেকে পুরো মৌসুমের টিকিট কিনে রাখেন অগ্রিমভাবে। মেসিই যদি না থাকেন তাহলে ক্ষিপ্ত দর্শকরা টিকিটের টাকাও দাবি করে বসতে পারেন। অনেকে দাবি করতে পারেন বার্তেমেউয়ের অক্ষমতার কারণেই বার্সা ছেড়েছেন মেসি। সেই অভিযোগে মামলা করাও অস্বাভাবিক নয়।

মামলা হলে অস্বাভাবিক রকমের অর্থ নিজ পকেট থেকে ঢালতে হবে বার্তেমেউকে, দিতে না পারলে জেলের ঘানি টানতে হতে পারে। সেই অবস্থা থেকে বেঁচে ফেরার জন্য বার্তেমেউয়ের এখন একটাই পথ আছে বলে জানাচ্ছেন বালাগ, সেটি হল ‘মেসিকে ধরে রাখার জন্য শেষপর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া!’

Tags: ন্যু-ক্যাম্পবার্তেমেউবার্সামেসিলা লিগালিড স্পোর্টস
Previous Post

রাষ্ট্রীয় মর্যাদায় সি আর দত্তের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

Next Post

রাজীবের বিজ্ঞাপনের মডেল তাসনুভা-মনোজ

Next Post
তাসনুভা-মনোজের ছবি, রাজীবের বিজ্ঞাপনের মডেল. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজীবের বিজ্ঞাপনের মডেল তাসনুভা-মনোজ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় মাত্র ২ শতাংশ সবুজ অবশিষ্ট রয়েছে: সবুজ আন্দোলন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT