চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিকে বোতলবন্দী করেও রিয়ালের সর্বনাশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:15 পূর্বাহ্ন 28, ফেব্রুয়ারি 2019
in ফুটবল, স্পোর্টস
A A

দুই দলের কী আকাশ-পাতাল পার্থক্য! ভিনিসিয়াস জুনিয়র প্রথম সুযোগে একা পেয়েও বল তুলে দিলেন বার্সেলোনা গোলরক্ষকের হাতে। আর লুইস সুয়ারেজ প্রথম শটেই করলেন গোল! লিওনেল মেসিকে খাঁচায় বন্দী করতে গিয়ে সুয়ারেজ যে ফাঁকায় রয়ে গেলেন, সেটাই যেন ভুলে গেলেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডাররা!

ডিফেন্ডারদের হিসাবে গড়মিলের ভুলটাই সর্বনাশ করে ছাড়ল রিয়ালের। মেসিকে আটকে রাখতে গিয়ে সুয়ারেজ হয়ে গেলেন স্বাধীন-বাঘ। উসমানে ডেম্বেলের সঙ্গে দুর্দান্ত বোঝাপড়ায় বার্সাকে ৩-০ গোলে জিতিয়ে কোপা ডেল রের ফাইনালে নিয়ে গেছেন এ উরুগুয়ে ফরোয়ার্ড। দুই লেগ মিলিয়ে বার্সার অগ্রগামিতা ৪-১ গোলের। সুয়ারেজ নিজে করেছেন জোড়া গোল।

অথচ সান্তিয়াগো বার্নাব্যুতে কী সুযোগগুলোই না হাতছাড়া করেছে রিয়াল। ভিনিসিয়াস শুরু থেকেই যেভাবে খেলেছেন তাতে একটা গোল পাওনাই ছিল লস ব্লাঙ্কোসদের। ভিনিসিয়াস নিজে ভীতি ছড়িয়েছেন, করিম বেনজেমাকে দিয়ে সারাক্ষণ বার্সা রক্ষণকে আতঙ্কে রেখেছেন। প্রথমার্ধে দুজনে মিলে গোটা তিনেক সহজ সুযোগ হাতছাড়া না করলে ম্যাচের ফলটা উল্টোই হতে পারতো।

দ্বিতীয়ার্ধে এসে হঠাত গা ঝারা দিয়ে ওঠে বার্সা। ৫০ মিনিটে ডেম্বেলের পাসে আলতো করে পা ছুঁয়ে প্রথম গোল করেন সুয়ারেজ। এই গোলেই হিসেব ভুলে খেই হারিয়ে ফেলে রিয়ালের রক্ষণ।

ম্যাচ শেষে জোড়া গোল নামের পাশে থাকলেও আসলে হ্যাটট্রিকই দাবী করতে পারেন সুয়ারেজ। তাকে আটকাতে গিয়ে ৬৯ মিনিটে নিজেদের জালে বল জড়িয়ে দেন রাফায়েল ভারানে। খেলা তখনই শেষ।

এর আগে কোপা ডেল রেতে সাত দেখায় রিয়ালের বিপক্ষে একটিও গোল পাননি মেসি। ৭৩ মিনিটে আর্জেন্টাইন সুপারস্টারের সামনে সুযোগ এসেছিল খরা কাটানোর। রিয়াল ডি-বক্সে সুয়ারেজ ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সা। কিন্তু নিজের খরা কাটানোর চেয়ে বন্ধুর ফর্মহীনতা দূর করতে বেশি মনোযোগ দিলেন বার্সা অধিনায়ক। সুযোগে গোল করে ২ মার্চের এল ক্লাসিকোতে আরও একবার ভীতি ছড়ানোর প্রতিশ্রুতি দিয়ে রাখলেন সুয়ারেজ।

Tags: বার্সেলোনারিয়াল মাদ্রিদলিওনেল মেসিলিড স্পোর্টসলুইস সুয়ারেজস্প্যানিশ কোপা ডেল রে
Previous Post

রাজধানীর ভাষানটেক বস্তি পুড়ে ছাই, ৪ ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে

Next Post

উত্তরায় ভোট দিলেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল

Next Post

উত্তরায় ভোট দিলেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল

বৃষ্টি-স্বস্তির বৃষ্টিতে দুর্ভোগে

সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত, বৃষ্টি হবে সারাদিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT