চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিকে নিয়ে ডি মারিয়ার মন্তব্য ‘অসম্মানজনক’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:28 অপরাহ্ন 04, ফেব্রুয়ারি 2021
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা ফুটবল কোচ ডি মারিয়া মেসির বিষয়ে মন্তব্য করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী মৌসুমেই লিওনেল মেসির গায়ে পিএসজির জার্সি দেখার জোর সম্ভাবনা দেখছেন, আর্জেন্টাইন সতীর্থকে নিয়ে এমন মন্তব্য করেছেন প্যারিসিয়ান ক্লাবটির ফরোয়ার্ড অ্যাঞ্জেল ডি মারিয়া। মন্তব্যটি পছন্দ হয়নি বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যানের। পিএসজি তারকার কথাকে অসম্মানজনক ও মনোযোগ বিনষ্টকারী বলছেন ডাচ কোচ।

চলতি বছরের জুনে শেষ হয়ে যাবে বার্সার সঙ্গে মেসির বর্তমান চুক্তির মেয়াদ। নতুন চুক্তি না হলে ফ্রি এজেন্ট হয়ে যাবেন বার্সা অধিনায়ক। বিষয়টি মাথায় রেখে পিএসজি, ম্যানচেস্টার সিটিসহ ইউরোপের বড় ক্লাবগুলো চেষ্টায় আছে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে দলে টানার।

মেসির দলবদল নিয়ে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে পিএসজির নাম। দলটির তারকা ফরোয়ার্ড ও সাবেক বার্সা খেলোয়াড় নেইমার আগ্রহ নিয়ে বলেছেন, আগামী মৌসুমে মেসির সঙ্গে মাঠ মাতাতে চান তিনি। গত বুধবার ডি মারিয়াও বলেছেন, পার্ক ডে প্রিন্সেসে খেলার বেশ ‘ভালো সুযোগ’ আছে মেসির।

গ্রেনাডার বিপক্ষে কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালে ৫-৩ গোলে দারুণ এক জয়ের পর মুখ খুলেছেন কোম্যান, ‘এ ধরনের মন্তব্য অসম্মানজনক।’

‘এভাবে কথা বলা মোটেও উচিৎ নয়। এসব বিষয় কেবল চ্যাম্পিয়ন্স লিগের উত্তাপই বাড়াচ্ছে। এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমার মনে হয় না বার্সেলোনার একজন খেলোয়াড়কে নিয়ে এভাবে কথা বলা কোনো সম্মানজনক বিষয়।’

‘তারা লিওকে নিয়ে অনেক বেশি কথা বলছে। সে বার্সেলোনার একজন খেলোয়াড়, আমাদের তাদের বিপক্ষে খেলাও আছে।’

Tags: অ্যাঙ্গেল ডি মারিয়াবার্সেলোনামেসি-পিএসজিরোনাল্ড কোম্যানলিড স্পোর্টস
Previous Post

বঙ্গবন্ধুকে কটূক্তি মামলায় তারেক রহমানের ২ বছরের কারাদণ্ড

Next Post

নটরডেম কলেজের সাবেক অধ্যক্ষ ফাদার পিশোতো আর নেই

Next Post
নটরডেম কলেজের সাবেক অধ্যক্ষ ফাদার পিশোতো স্মৃতিচারণ. Channel i News - চ্যানেল আই নিউজ

নটরডেম কলেজের সাবেক অধ্যক্ষ ফাদার পিশোতো আর নেই

বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে ফিল্ডিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মোস্তাফিজকে খেলতে কষ্ট হচ্ছে ক্যারিবীয়দের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT