চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিকে ছাড়াই মৌসুম শুরু হচ্ছে বার্সার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:45 পূর্বাহ্ন 16, আগস্ট 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

মৌসুম বিরতির ছুটি কাটিয়ে অনুশীলনে ফিরেই চোটে পড়েছিলেন লিওনেল মেসি। সেই চোট লা লিগার শিরোপা ধরে রাখার প্রথম মিশনে খেলতে দিচ্ছে না অধিনায়ককে। শুক্রবার অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে লিগে বার্সেলোনার নতুন মৌসুম।

শুক্রবার বাংলাদেশ সময় রাত একটায় অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে নামবে বার্সা। সান মামেসের সেই ম্যাচ ঘিরে অধিনায়ক মেসিকে নিয়ে অনিশ্চয়তার কথা আগেই জানিয়েছিলেন কাতালান কোচ আর্নেস্টো ভালভার্দে। এদিন মহাতারকাকে ছাড়াই খেলতে রওনা দিয়েছে কাতালানরা।

এমনকি মেসি ছুটিতে থাকলেও খুশি হতেন বলে জানিয়েছিলেন ভালভার্দে। কিন্তু অধিনায়কের চোট একটা বাস্তবতা। সেটা কাটিয়ে বার্সার দারুণ শুরুর পাথেও হতে পারছেন না মেসি। আরও কটাদিন সময় লাগবে মাঠে ফিরতে। কাতালানদের কোচ নিজেই জানিয়েছেন হতাশার কথা।

সেই ২০০৯ সালে, লিগের প্রথম ম্যাচে স্পোর্টিং গিজনের বিপক্ষে লিগের প্রথম ম্যাচে মাঠে নামতে পারেনি মেসি। এর আগে-পিছে আর তেমন হয়নি। আবার হতে যাচ্ছে ২০১৯এ এসে।

গত নয় বছরে লিগে প্রথম ম্যাচে মেসি গোল করেছেন ১৪টি। যার মধ্যে পাঁচ ম্যাচে জোড়া গোল করেছেন, একটি হ্যাটট্রিকও আছে।

অবশ্য মেসিকে ছাড়াই যুক্তরাষ্ট্র সফরে নিজেদের শেষ দুই প্রাক-মৌসুম ম্যাচে জয় নিয়ে ফিরেছে বার্সেলোনা। ইতালিয়ান ক্লাব নাপোলির বিপক্ষে ২-১ ও ৪-০ গোলের জয়ে লুইস সুয়ারেজ, নতুন রিক্রুট অ্যান্টনে গ্রিজম্যান, উসমান ডেম্বেলেরা গোল করে ভরসা দিয়েছেন কোচকে। তবুও দলের প্রাণভোমড়ার জন্য আকুলতা ভালভার্দের কণ্ঠে।

Tags: বার্সামেসিলা লিগালিড স্পোর্টস
Previous Post

সাউথ কোরিয়ার সাথে শান্তি আলোচনা প্রত্যাখ্যান নর্থ কোরিয়ার

Next Post

আইয়ুব বাচ্চু: যেন মিউজিশিয়ান নয়, ছিলেন একজন ম্যাজিশিয়ান

Next Post
ছবি: আরিফ আহমেদ

আইয়ুব বাচ্চু: যেন মিউজিশিয়ান নয়, ছিলেন একজন ম্যাজিশিয়ান

রিজিয়া রহমান

কথা সাহিত্যিক রিজিয়া রহমান মারা গেছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT