চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মেসিকে অসম্মান করলে প্রশংসা করবে কার?’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:29 অপরাহ্ন 01, এপ্রিল 2022
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল খেলোয়াড় মেসি ও ডেম্বেলে উল্লাসে ভরা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসজি জার্সিতে নিষ্প্রভ লিওনেল মেসিকে সাম্প্রতিক সময়ে সমালোচনা সইতে হচ্ছে বেশ। আর্জেন্টাইন মহাতারকাকে দুয়োও দিচ্ছে প্যারিসের সমর্থকরা। সেটির প্রতিবাদ করলেন মেসির সাবেক সতীর্থ রোনালদিনহো। ব্রাজিলিয়ান সাবেক বলেছেন, মেসিই বিশ্বের সেরা খেলোয়াড়।

রোনালদিনহোর মতে, ফ্রান্সে মানিয়ে নিতে মেসির একটু কষ্ট হচ্ছে। এই পর্যায়টা পেরোতে পারলে মেসি আগের ফর্মে ফিরবেন। পিএসজি সমর্থকদের মেসিকে দুয়ো দেয়ার ব্যাপারটিতেও বেশ চটেছেন সাবেক বার্সা তারকা।

‘এটা সত্যিই মেসির জন্য অনেক কঠিন। সে অনেক বছর একটি ক্লাবে খেলেছে। সেখান থেকে উঠে এসে সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি ক্লাবে খেলা বেশ কঠিন। তার একটু সময় দরকার।’

‘মেসির শুধু মানিয়ে নেয়াটা জরুরি। ফর্মটা এমনিতেই এসে যাবে। এটা স্বাভাবিক ব্যাপার। তার এখন একটু সময় এবং সমর্থন প্রয়োজন। এই ব্যাপারটা বুঝি না, আপনারা বিশ্বের সেরা খেলোয়াড়কে অসম্মান করলে প্রশংসা করবেন কার?’

ব্রাজিলিয়ান নেইমারকে নিয়েও কথা বলেছেন রোনালদিনহো। ইনজুরি থেকে সেরে এসে নেইমার নিজেকে প্রমাণ করতে পারবে বলেই বিশ্বাস তার।

‘আশা করি সামনের মৌসুম থেকে নেইমার আর ইনজুরিতে পড়বে না। সবকিছুই স্বাভাবিক হয়ে যাবে। পিএসজি বা জাতীয় দলের হয়ে ও কিছু না কিছু জিতবে। মেসি, নেইমার ও এমবাপে একসাথে মানিয়ে নিতে পারলে ইতিহাস গড়া সম্ভব।’

Tags: এমবাপেনেইমারপিএসজিমেসিরোনালদিনহোলিড স্পোর্টস
Previous Post

হাসান আরিফের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

Next Post

এবার শরিফুল রাজের নায়িকা হলেন বুবলী

Next Post
শরিফুল রাজ ও বুবলী একসঙ্গে ছবি, নতুন সিনেমার জন্য প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার শরিফুল রাজের নায়িকা হলেন বুবলী

বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাভুমাকে আউটের একটা সুযোগ এসেছিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT