চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেলায় আহসান দীপুর গল্পের বই ‘গন্তব্য’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:19 অপরাহ্ন 08, ফেব্রুয়ারি 2020
in শিল্প সাহিত্য
A A
মেলায় আহসান দীপুর গল্পের বই ‘গন্তব্য’ প্রদর্শিত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লেখক-পাঠকের পদচারণায় মুখর হয়ে উঠেছে অমর একুশে বইমেলা ২০২০। প্রতিদিনই প্রকাশ পাচ্ছে নতুন নতুন বই। আর এবারের বইমেলায় প্রকাশ পেয়েছে আহসান দীপুর একমাত্র গল্পের বই ‘গন্তব্য’।

নাগরী প্রকাশন থেকে প্রকাশিত বইটিতে গল্প আছে ১১টি। এরমধ্যে একটি গল্পের নাম ‘গন্তব্য’। যে গল্পটি স্থান পেয়েছে বইয়ের নাম হিসেবে। বইটি উৎসর্গ করেছেন প্রকাশক সুফী সুফিয়ানকে।

কোন ধরনের গন্তব্যের কথা বলতে চেয়েছেন গল্পকার? আহসান দীপু জানালেন, রাতের অন্ধকারে শহর ছেড়ে পালাতে চাওয়া এক ব্যর্থ প্রেমিক পুরুষের গল্প হলো ‘গন্তব্য’। যে তার প্রিয়তম স্ত্রীকে পরকীয়ায় জড়িত দেখে শহর ছেড়ে পালাতে চায়। অজানা গন্তব্যের দিকে ছুটে চলে। কিন্তু শেষ পর্যন্ত তাকে ফিরতে হয় সেই গন্তব্যেই! কারণ তার আর কোনো গন্তব্যই যে নেই!

বইটির ফ্ল্যাপে ‘গন্তব্য’র প্রশংসা করে লেখা হয়েছে, আহসান দীপুর গল্প সহজ সাবলীল নাগরিক যন্ত্রণা দেখার প্রতিচিত্র। বিদ্যুতপ্রভার মতো পড়তে পড়তে মিলিয়ে যায় যে আবেগ। চোখের ওপর চোখ লাগিয়ে দিয়ে যে দেখায়-চেনা পৃথিবীতে অচেনা জীবন। পাঠ করায় নতুন আশা আকাঙ্ক্ষার শিউরে ওঠা অনুভূতি। বইটি পড়লে ফ্রিজের হিমশীতল খাবার কিংবা অপরাধীর দগ্ধ হৃদয়ের অভিসম্পাত নিজের দিকে তাকাতে বাধ্য করবেই।

‘গন্তব্য’ ছাড়াও এ পর্যন্ত লেখকের বইয়ের সংখ্যা ৭ টি। যার সবগুলোই প্রকাশিত হয়েছে নাগরী প্রকাশন থেকে। লেখক জানান, বইমেলায় ‘গন্তব্য’ পাওয়া যাবে নাগরী প্রকাশনের ২২৫ ও ২২৬ নম্বর স্টলে। এছাড়া অনলাইনে রকমারি.কম-এ পাওয়া যাবে।

১৯৮৬ সালের ১ ফেব্রুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন আহসান দীপু। বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর করেছেন। বর্তমানে মিরপুর ক্যান্টনমেন্ট পাব্লিক স্কুল ও কলেজে শিক্ষক হিসেবে কর্মরত আছেন তিনি। লিখছেন দেশের বিভিন্ন পত্র পত্রিকায়। লেখালেখির পাশাপাশি মঞ্চ নাটকে অভিনয় চর্চাও অব্যাহত রাখছেন।

Tags: গন্তব্যগল্প
Previous Post

টাঙ্গাইলের মধুপুর বনে অর্ধগলিত মরদেহ

Next Post

ব্রিটিশ নাগরিকত্ব: প্রথম ধাপেই শামীমার হার

Next Post
শামীমার ছবি, ব্রিটিশ নাগরিকত্বের প্রথম ধাপে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিটিশ নাগরিকত্ব: প্রথম ধাপেই শামীমার হার

নয়াপল্টনে বিএনপির সমাবেশের দৃশ্য, হাজারো নেতাকর্মী উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT