চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেধা ও কর্ম দিয়ে প্রজন্মের প্রতিনিধি হয়েছিলেন এন্ড্রু কিশোর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:24 অপরাহ্ন 07, জুলাই 2020
in বিনোদন
A A
প্রখ্যাত গায়ক এন্ড্রু কিশোরের ছবি, বাংলার সংগীত জগতের একজন প্রভাবশালী ব্যক্তিত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

এন্ড্রু কিশোর এবং আমার দুজনের জন্মস্থান রাজশাহীতে। যেখানে তিনি গান শিখেছেন আমিও সেখানে গান শিখেছি। পরোক্ষভাবে একই ওস্তাদ আবদুল আজিজ বাচ্চুর কাছে দুজনেই গান শিখেছি। আমরা দুজনেই রাজশাহী গভর্মেন্ট কলেজ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছি। কাজেই তার সাথে আমার কতটা আন্তরিকতার ঋদ্ধতা এটা বলার অপেক্ষা রাখে না।

এন্ড্রু কিশোর এর সাথে লম্বা পরিচয়ে আমি দেখেছি তিনি সংগীতে একেবারেই অনুরক্ত নিবেদিতপ্রাণ ছিলেন। অনেকেই ব্যস্ততার কারণে সকালে উঠে তানপুরা নিয়ে রেওয়াজ করতে ভুলে যায় কিন্তু এন্ড্রু কিশোর যতই ব্যস্ত থাকুন না কেন দেশের বাইরে থাকলেও তিনি রেওয়াজ করতে ভুলতেন না। আরো একটা বিষয় দেখেছি এন্ড্রু কিশোর গায়ে পড়ে কারও সঙ্গে বন্ধুত্ব করতে যেত না। তার আরও একটা গুণ ছিল সিনিয়রদের দেখলেই পায়ে ধরে সালাম করতেন তার ছোটদের স্নেহ করতেন।

ফিল্ম সিংকিং সেন্ডিং বলে একটা ব্যাপার যেটা এন্ড্রু কিশোর পরিপূর্ণভাবে নিজেকে সফল করেছিলেন। সিনেমার গানে সুর-তাল-লয় গাইতে তার তুলনা নেই। গত ৪৫ বছরের অভিজ্ঞতা থেকে দেখেছি। তার আধ্যাত্মিক গানে আবেগ থাকতো, রোমান্টিক গানে মনে প্রেম থাকতো, দুঃখের গানে মন খারাপ হতো। ফিল্মের গান করলে অনেক কিছু থেকে বেরিয়ে যায় কিন্তু এন্ড্রু কিশোর কখনো বেসুরো গান করেননি। এভোমিটারে তার গানের গলা সমান্তরাল পেয়েছি।

আবদুল জব্বার, সৈয়দ আবদুল হাদী, মাহামুদুন নবী ভাইয়েরা অনেক কষ্টে আমাদের ইন্ডাস্ট্রি তৈরি করেছিলেন। সেটাকে জাগিয়ে রাখা খুব কঠিন। এন্ড্রু কিশোর তার মেধা ও কর্ম দিয়ে তাদের পরের প্রজন্মের প্রতিনিধি হয়েছেন।

স্মৃতিচারণ: রফিকুল আলম, সংগীতশিল্পী

Tags: এন্ড্রু কিশোরগানচলচ্চিত্রতালপ্রতিনিধিরফিকুল আলমলিড বিনোদনসুর
Previous Post

‘কিছু ইচ্ছে বাকি রয়ে যায়’- কনকচাঁপার কণ্ঠে বেদনার সুর

Next Post

এন্ড্রু কিশোরের মত শিল্পী হয়তো আগামি ১০০ বছরেও পাবো না

Next Post
বাংলাদেশের জনপ্রিয় গায়ক এন্ড্রু কিশোরের ছবি, সঙ্গীতের কিংবদন্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

এন্ড্রু কিশোরের মত শিল্পী হয়তো আগামি ১০০ বছরেও পাবো না

বাংলাদেশের জোনিং সিস্টেমের মাধ্যমে করোনা সংক্রমণ প্রতিরোধের উদ্যোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ারীতে নমুনা দেয়া অর্ধেকই করোনা পজিটিভ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT