চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেটা’র উদ্যোগে পরিবেশবান্ধব জীবনযাপন সম্পর্কে জানবে মানুষ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:58 অপরাহ্ন 22, এপ্রিল 2022
in তথ্যপ্রযুক্তি, পরিবেশ
A A
বিশ্ব পরিবেশ দিবসের জন্য পরিবেশ সচেতনতা বার্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে জলবায়ু পরিবর্তন সমন্ধে সচেতনতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। একইসাথে মানুষ পরিবেশ নিয়ে কাজ করার নতুন নতুন উপায় খুঁজে বের করছেন। এই আর্থ ডে-তে এমন কিছু উপায়ের কথা তুলে ধরছে মেটা, যা আগে ফেসবুক কোম্পানি নামে পরিচিত ছিল। এর মাধ্যমে মানুষ পরিবেশবান্ধব জীবনযাপন সম্পর্কে জানতে পারবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবেন।

মেটা-র বিশ্লেষণ অনুসারে, ২০ লক্ষের বেশি সংখ্যক বাংলাদেশি অন্তত একটি ফেসবুক গ্রুপের সদস্য, যে গ্রুপগুলো পরিবেশ সংক্রান্ত আবিষ্কার, সুরক্ষা ও মূল্যায়ন নিয়ে কাজ করে।

মেটা-র এশিয়া প্যাসিফিক অঞ্চলের সোশ্যাল ইমপ্যাক্ট অ্যান্ড কমিউনিটিস লিড সিদ্ধার্থ স্বরূপ বলেন, “প্রতিদিন হাজারো মানুষ আমাদের প্ল্যাটফর্মগুলোতে মিলিত হয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ে নানা পদক্ষেপ গ্রহণ করছেন। তারা ফেসবুকে গ্রুপের কার্যক্রমে অংশ নিচ্ছেন বা পরিবেশবান্ধব জীবনের জন্য ক্রিয়েটরদের নানা ধরনের টিপস অনুসরণ করছেন। দেখে ভালো লাগছে যে, বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। আর্থ ডে আমাদের মনে করিয়ে দেয় যে, পৃথিবীর সুরক্ষায় ছোট-বড় সব ধরনের পদক্ষেপই খুব গুরুত্বপূর্ণ।”

অনেকেই জলবায়ু পরিবর্তন নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার উপায় খুঁজছেন। এই সপ্তাহে বিখ্যাত চিত্রশিল্পীদের সাথে মিলে মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে নতুন কিছু স্টিকার ও ফিচার প্রকাশ করছে মেটা। এর মাধ্যমে মানুষ পরিবেশের প্রতি তাদের দায়িত্ববোধ প্রকাশ করতে পারবেন। পরিবেশ সুরক্ষার প্রতি নিজেদের সমর্থনের কথা তুলে ধরার জন্য তারা নিজেদের ওয়ার্ড ইফেক্ট ও থ্রিডি অ্যাভাটার স্টিকারও তৈরি করতে পারবেন।

এছাড়াও, মেটা-র তথ্য অনুসারে, বর্তমানে ইনস্টাগ্রামে নিজেদের পরিবেশবান্ধব হিসেবে পরিচয় দেয় বাংলাদেশে এমন ব্যবসার সংখ্যা ৮০০-র বেশি। আরো আছে ফেসবুক মার্কেটপ্লেস, যেখানে মানুষ কমিউনিটির ভেতরে এবং বাইরে নিজেদের কেনা বা ব্যবহৃত পণ্য বিক্রি করতে পারেন। বাইসাইকেল, গাছ, পোশাক, ঘর সাজানোর জিনিসপত্রসহ সবকিছুই এখানে পাওয়া যায়।

বর্তমানে মেটা-র বৈশ্বিক কার্যক্রম শতভাগ নবায়নযোগ্য শক্তি সমর্থিত। ২০৩০ সালের মধ্যে এর ভ্যালু চেইন জুড়ে নেট জিরো এমিশন অর্জন করা এবং ওয়াটার পজিটিভ হয়ে ওঠা এই কোম্পানির অন্যতম লক্ষ্য। জলবায়ু সংক্রান্ত ভুল তথ্য প্রতিরোধে মেটা ১ মিলিয়ন ইউএস ডলারের ক্লাইমেট মিসইনফরমেশন গ্রান্ট প্রোগ্রাম নিয়ে কাজ করে যাচ্ছে। এর পাশাপাশি কোম্পানিটি ইয়েল প্রোগ্রাম অন ক্লাইমেট কমিউনিকেশন প্রোগ্রামের সাথে যৌথভাবে পরিচালনা করছে বার্ষিক জলবায়ু পরিবর্তন মতামত জরিপ, যার উদ্দেশ্য হলো জলবায়ু পরিবর্তন বিষয়ে ১৮০টির বেশি দেশের সাধারণ মানুষের মতামত তুলে ধরা।

সম্মিলিতভাবে পরিবেশের যত্নে প্রত্যেকেই ভূমিকা রাখতে পারেন। এই আর্থ ডে-তে কীভাবে নতুন ফিচার ব্যবহার করে মেটা-র সাথে যুক্ত থাকা যায়, সে বিষয়ে আরও বিস্তারিত জানতে দেখুন: https://messengernews.fb.com/2022/04/19/talking-about-our-earth-on-messenger-and-messenger-kids/

Tags: নবায়নযোগ্য শক্তিমেটা
Previous Post

রাজশাহী মহানগরীর সড়ক বিভাজনে সূর্যমুখীর ছোঁয়া

Next Post

ডিজিটাল প্রযুক্তি জীবনধারা বদলে দিয়েছে: মোস্তাফা জব্বার

Next Post
মোস্তাফা জব্বার ডিজিটাল প্রযুক্তি ও জীবনধারা নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিজিটাল প্রযুক্তি জীবনধারা বদলে দিয়েছে: মোস্তাফা জব্বার

কক্সবাজার জেলার মানচিত্র, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৬, আহত ১৫

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT