চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মেঘদল নামে কোনো ব্যান্ড আর নাও থাকতে পারে’

মিতুল আহমেদ by মিতুল আহমেদ
9:39 অপরাহ্ন 31, আগস্ট 2020
in বিনোদন
A A
ব্যান্ডের সদস্যরা স্টেজে গান পরিবেশন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শহুরে তরুণদের কাছে ক্রেজ ‘মেঘদল’। পরাবাস্তব শহর নগরের কথা তাদের গানের পরতে পরতে। নেফারতিতি, আকাশ মেঘে ঢাকা, নির্বাণ, না বলা ফুল, তবু, শহুরে জোনাক, পাথুরে দেবী ও এসো আমার শহরের মতো বেশকিছু গান তাদের ঝুলিতে।

নতুন করে আলোচনায় ‘ধীর স্থির’ নীতিতে চলা এই দলটি। না, নতুন কোনো গানের খবর নিয়ে নয় বরং শ্রোতা ভক্তদের জন্য বিষণ্ণতার বার্তা নিয়ে এলো মেঘদল। দলের অন্যতম সদস্য ও গিটারিস্ট রাশিদ শরীফ শোয়েব দল ছাড়ার ঘোষণা দিয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) নিজের ফেসবুক থেকে তিনি জানান, ‘‘তিন মাস আগে মেঘদল ছেড়ে দিয়েছি। যে ভালোবাসার কারণে দীর্ঘ ১৮ বছর মেঘদল করেছি, গত বেশ কিছুদিন যাবত বিভিন্ন কারণে তা নষ্ট হয়ে যাচ্ছিল। সে কারণেই সরে আসা।’’

ব্যান্ড পারফরম্যান্সের জন্য গিটার বাজাচ্ছেন একজন শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ পারস্পরিক ‘ভালোবাসা নষ্ট হয়ে যাওয়া’র কথা বললেও শোয়েব দলের বাকি সদস্য ও দলটির ভক্ত অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘‘ব্যান্ড ছাড়াটা ইদানিং একটা ‘হটকেক’ বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। মেঘদলের ভক্তরা নিশ্চয় এমনটা করবেন না। আমি মেঘদলের ভক্তদেরকে নিয়ে গর্ব করি, মেঘদলের প্রতি আপনাদের ভালবাসাকে স্যালুট জানাই। মেঘদল সংশ্লিষ্ট সবার প্রতি অনেক শুভকামনা, এতোগুলো বছরের অসংখ্য স্মৃতি সারাজীবন আগলে রাখবো।’

শোয়েবের দল ছাড়ার ঘোষণা নিয়ে চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা বলেন ‘মেঘদল’ এর প্রতিষ্ঠাতা সদস্য, গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী শিবু কুমার শীল:

তিন মাস আগে ‘মেঘদল’ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন শোয়েব। অফিশিয়ালি দল কেন ঘোষণা দেয়নি?
শোয়েব ‘মেঘদল’ ছাড়ার সিদ্ধান্ত আমাদেরকে জানানোর পর আমরা বেশ কয়েকবার তার সাথে বসেছিলাম। মিটিং করেছি। দুর্ভাগ্যবশত কোনো সমাধান হয়নি। করোনাকালীন এই সময়টাতে কোনকিছুই রাতারাতি সিদ্ধান্ত নেয়ার নয় বলে আমরা মনে করেছি। শুধু কোভিডের জন্য না, যেকোনো সিদ্ধান্ত আসলে রাতারাতি নেয়ার কিছু নেই। সময় দিতে হয়। দেখতে হয়। সে কারণেই ‘মেঘদল’ থেকে অফিশিয়ালি শোয়েবের বিষয়ে সিদ্ধান্ত জানানোর বিষয়ে আমরা ভাবি নি। ঘোষণা দেয়ার চেয়ে আমরা তাকে দলে ফিরিয়ে নিতে বেশি উদগ্রিব ছিলাম। চেষ্টা করেছি।

ব্যান্ডের সদস্যরা মঞ্চে গান পরিবেশন করছে, হাসি ও আনন্দের পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ দল ছাড়ার সিদ্ধান্ত তিনি কেন নিলেন?
যে ভাবনার জন্যই তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিন না কেন, তার সেই ভাবনাকে আমরা রেসপেক্ট করি। কিন্তু তিনি যেহেতু আমাদের সাথে বহুদিন ধরে রয়েছেন, তাকে আমরা ছাড়তে চাইনি! ধরুন আমরা পাঁচজন একটা দলে রয়েছি, তার মধ্যে চারজন একটা বিষয়ে একমত পোষণ করে, বাকি একজন অন্য আরেকটা মত পোষণ করে- সে ক্ষেত্রে সেই একজনকে বোঝানো জরুরি হয়ে পড়ে। আমরা বোঝানোর চেষ্টা করেছি শেষ পর্যন্ত, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। আমার মনে হয় যে ওর মত করে মিউজিকটা শুরু করতে চায়, তো সেটা খারাপ না। আমরা তার এই ধারণাটাকে ওয়েলকাম জানাই, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি, মেঘদল করতে হবে এরকম কোন কথা নাই, মিউজিক করাটাই সবচেয়ে বড় কথা। ইভেন আমি আজকে মেঘদল করছি, কালকে অন্য একটা প্লাটফর্মের জন্য চিন্তা করতেই পারি। এগুলো আমাদের মধ্যে ওপেন সিক্রেট ছিল। আমরা কোনো একটা দল করছি বলে দলের মতো করে ভাবতে হবে সবসময়, এমন নাও হতে পারেে। দলের জন্য নিজের সমস্ত কিছু বিসর্জন দিতে হবে এমন না। তবে শোয়েব থাকলে মেঘদল আরো সমৃদ্ধ হতো। আরো দারুণভাবে হয়তো মেঘদল এগিয়ে যেত। তাকে ছাড়া মেঘদল কেমন হবে সেটা সময়ই বলে দেবে।

আমি ব্যক্তিগতভাবে বলি, তার প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা রয়েছে। মেঘদলের বাইরে গিয়ে তার সাথে বহু এক্টিভিটিস, আড্ডা দেই এবং অন্যান্য কাজও করি। ওইসব কাজও আমাদের এভাবে আগের মতোই চলবে। তার মেঘদল ছেড়ে যাওয়াটাকে আমি একজন শিল্পীর নতুন একটা অভিযাত্রা বলে মনে করি। মেঘদলের সঙ্গে পথচলায় তার জার্নিটা এখানে এসে আরেক দিকে মোড় নিল। নতুন জার্নিকে আমি স্বাগত জানাই।

শোয়েবের জায়গায় নতুন কাউকে নিয়ে ‘মেঘদল’ শুরুর কথা ভাবছেন কিনা?
না না। আমরা সেটা ভাববো কীভাবে, গত তিনমাস আমরা তাকে দলে ধরে রাখার চেষ্টা করে যাচ্ছি। তাকে ছাড়া মেঘদল চলবে কিনা, সেটা ঠিক করবে মেঘদলের আরও যারা সদস্য আছেন- সবাই মিলে। এমনও হতে পারে মেঘদল বন্ধ হয়ে যেতে পারে। মেঘদল নামে কোনো ব্যান্ড আর নাও থাকতে পারে, আবার এমনও হতে পারে সবার সম্মতিক্রমে যেভাবে চায় সেভাবে নতুন করে শুরু। তবে আমরা এখনই সেটা ভাবছি না।

 

 

 

‘প্রতিবাদ বা ভালোবাসা কোনটাই যেন এ শহরে নেই’

Tags: নেফারতিতিমেঘদললিড বিনোদনশিবু কুমার শীলশোয়েব
Previous Post

গার্মেন্টস সেক্টরে শ্রমিক অসন্তোষ বাড়ছে কি?

Next Post

১৫ আগস্ট বাংলাদেশে কারবালার বিয়োগান্তক ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী কারবালার বিয়োগান্তক ইতিহাসের স্মরণে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

১৫ আগস্ট বাংলাদেশে কারবালার বিয়োগান্তক ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে: প্রধানমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী কোরিয়া থেকে টেস্টিং কিটসের জন্য ধন্যবাদ জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কোরিয়া বাংলাদেশকে ৮ লাখ টেস্টিং কিটস দেবে: স্বাস্থ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT