চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেক্সিকো সরকারের বিরুদ্ধে নাগরিকদের উপর গুপ্তচরবৃত্তির অভিযোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:06 অপরাহ্ন 20, জুন 2017
in আন্তর্জাতিক
A A
মেক্সিকো

মেক্সিকোর বেশ কয়েকজন বিশিষ্ট সাংবাদিক, অ্যাক্টিভিস্ট এবং আইনজীবী তাদের বিরুদ্ধে সরকার গুপ্তচরবৃত্তি করেছে উল্লেখ করে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন। গুপ্তচরবৃত্তির জন্য তাদের ফোন হ্যাক করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তারা।

সরকারের বিরুদ্ধে দেশের নয়জন নাগরিক এখন পর্যন্ত এই গুপ্তচরবৃত্তির অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে মেক্সিকো সিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগকারীরা বলেছেন, এর মধ্য দিয়ে রাষ্ট্র অপরাধমূলক কর্মকাণ্ড ঘটাচ্ছে।

এর আগে নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল, এসব পেশার মানুষদের ওপর নজরদারির জন্য এমন একটি স্পাইওয়্যার ব্যবহার করা হচ্ছিল যা অপরাধী এবং জঙ্গিদের বিরুদ্ধে ব্যবহার করা হয়।

ওই প্রতিবেদনে জানানো হয়, ফরেনসিক বিশ্লেষকরা সংশ্লিষ্ট কিছু মেসেজ পরীক্ষা করে সিদ্ধান্তে এসেছেন ওই স্পাইওয়্যার জাতীয় সফটওয়্যর সরকারের সমালোচকদের বিরুদ্ধে ব্যবহৃত হতো।

তবে মেক্সিকো সরকারের মুখপাত্র তখন এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছিলেন।

নিউইয়র্ক টাইমসের ওই প্রতিবেদনে আরো বলা হয়, ‘পেগাসাস’ নামের ওই সফটওয়্যার মেক্সিকান গোয়েন্দা সংস্থাগুলোর কাছে বিক্রি করেছিল ইসরায়েলি কোম্পানি এনএসও গ্রুপ।

তবে বিক্রির সময় শর্ত দেয়া হয়েছিল, সফটওয়্যারটি শুধু অপরাধী এবং জঙ্গি-সন্ত্রাসীদের বিরুদ্ধে তদন্তের কাজে ব্যবহার করতে হবে।

কিন্তু এর বদলে মেক্সিকান সরকার ওই সফটওয়্যার অনুসন্ধানী সাংবাদিক, দুর্নীতিবিরোধী অ্যাক্টিভিস্ট এমনকি বেশ কয়েকজন আইনজীবীর বিরুদ্ধে ব্যবহার করেছে বলে অভিযোগ করা হয়।

পেগাসাস যেকোন স্মার্টফোনে সহজে অনুপ্রবেশ করতে পারে এবং ব্যবহারকারীর অগোচরে ফোনকল, টেক্সট মেসেজসহ অন্যান্য সব ধরণের যোগাযোগ মনিটর করে। শুধু তাই নয়, এই স্পাইওয়্যার নিজ থেকে ফোনের মাইক্রোফোন বা ক্যামেরা চালু করতে পারে, যার ফলে যে কারো ব্যক্তিগত আলোচনায়ও আড়ি পাতা সম্ভব।

Tags: গুপ্তচরবৃত্তিমেক্সিকো
Previous Post

‘মোটরযান আমদানি থেকে প্রায় ৪৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায়’

Next Post

আমি বাঘ শিকার করতে নেমেছি: মিশা সওদাগর

Next Post
মিশা সওদাগর

আমি বাঘ শিকার করতে নেমেছি: মিশা সওদাগর

ওবায়দুল কাদের

ঢাকা-টাঙ্গাইল: ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নির্মাণ কাজ সাময়িক বন্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT