বাগান; তবে জীবন্ত ফুল ফলের নয়; প্লাস্টিকের। মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে এমনই অনন্য এক বাগান গড়ে তুলেছেন ডেনমার্কের শিল্পী থমাস ডাম্বো।
৫টি বড় ফুল ও হাজারো ছোট ছোট প্লাস্টিকের ফুল দিয়ে সাজানো হয়েছে বাগানটি। বিভিন্ন প্রাণীর প্লাস্টিকের তৈরি প্রতিকৃতিও আছে সেখানে।
শিল্পী থমাস ডাম্বো অবশ্য জানিয়েছেন, নেহায়েত সৌন্দর্য্য ফুটিয়ে তোলার উদ্দেশ্যে এই বাগান নয়। বরং, মেক্সিকোতে পরিবেশ দূষণের অন্যতম প্রধান উপাদান প্লাস্টিক সম্পর্কে সচেতনতা গড়ে তুলতেই ওই উদ্যোগ।
শিল্পীর আশঙ্কা, বর্তমান বিশ্বে পরিবেশ দূষণের কারণে উদ্ভিদ ও প্রাণী যেভাবে হুমকির মুখে, তাতে করে একদিন হয়তো এমন প্লাস্টিকের বাগান সাজিয়েই মানব জাতিকে সন্তুষ্ট থাকতে হবে।









