চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৃত মাকে জাগানোর চেষ্টা করা সেই শিশুটির দায়িত্ব নিলেন শাহরুখ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:42 অপরাহ্ন 02, জুন 2020
in বিনোদন
A A
শিশুটি মৃত মাকে জাগানোর জন্য চেষ্টা করছে, ছবি তিনটি. Channel i News - চ্যানেল আই নিউজ

মায়ের নিথর দেহ পড়ে আছে স্টেশনে। ছোট্ট শিশুটি ভাবছে মা ঘুমিয়ে। চাদর টেনে মাকে জাগিয়ে তোলার চেষ্টা করছে শিশুটি। কখনও শাড়ি ধরে টানছে। মায়ের চারদিকে ঘুরপাক খাচ্ছে। বিহারের মুজফফরপুর স্টেশনের এই ভিডিওটি সম্প্রতি প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটি চোখে পড়েছে বলিউড তারকা শাহরুখ খানেরও।

করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য করে যাচ্ছেন শাহরুখ খান। শাহরুখের মীর ফাউন্ডেশন থেকে এবার স্টেশনের সেই শিশুটির জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়া হয়েছে। শিশুটি এখন তার নানা-নানীর আশ্রয়ে আছে। শিশুটির দায়িত্ব নিলেন শাহরুখ খান।

টুইটারে শাহরুখ লিখেছেন, ‘ধন্যবাদ শিশুটির কথা জানানোর জন্য। আমরা প্রার্থনা করি, অভিভাবক হারানোর এই দুর্ভাগ্যজনক পরিস্থিতি শিশুটি সামলে উঠুক। আমি জানি এই অনুভূতি কেমন… আমাদের ভালোবাসা এবং সমর্থন আছে তোমার সাথে।’

গত মাসে শাহরুখ এবং গৌরী করোনাভাইরাসে আক্রান্তদের জন্য আইসোলেশন সেন্টার হিসেবে নিজেদের চারতলা অফিস বিল্ডিং ছেড়ে দিয়েছেন। গত শুক্রবার সেখানে ছয়জন করোনা রোগীকে ভর্তি করা হয়েছে। -টাইমস অব ইন্ডিয়া

Tags: করোনাবলিউডলকডাউনশাহরুখ খানস্টেশন
Previous Post

দেশীয় চলচ্চিত্রে করোনার প্রথম হানা, প্রযোজকের মৃত্যু

Next Post

আম্পানের পর এবার আসছে প্রবল ঘূর্ণিঝড় নিসর্গ

Next Post
দুটি পুলিশ ও উদ্ধারকর্মী সমুদ্র সৈকত দেখছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আম্পানের পর এবার আসছে প্রবল ঘূর্ণিঝড় নিসর্গ

করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস ব্রিফিং. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৭ জনের, শনাক্ত ২৯১১

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT