চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৃত্যু ঝুঁকিতে সন্দ্বীপবাসী, ভোগান্তির শেষ কোথায়?

জাহিদ হাসান শাকিল by জাহিদ হাসান শাকিল
8:36 অপরাহ্ন 10, অক্টোবর 2017
in বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামের সন্দ্বীপে বসবাসকারী প্রায় চার লাখ মানুষ মূল ভূখণ্ডে যাতায়াত করে সমুদ্রপথে। ৭ টি নৌ-রুট হয়ে প্রতিদিন এই পথে ৩-৪ হাজার যাত্রী সন্দ্বীপ-চট্টগ্রামে আসা যাওয়া করলেও এই রুটে নেই ভালো মানের কোন নৌ-যান। সরকারি সংস্থা বিআইডব্লিউটিসি এই ঘাটে স্টীমার চালালেও সেটা মেয়াদউত্তীর্ণ নৌ রুটে চলাচলের অনুপযোগী। জেলা পরিষদের দেয়া ঘাটেরও একই হাল।

চার হাজার বছরের পুরনো বঙ্গোপসাগরের বুকে এক টুকরা স্থলভাগ সন্দ্বীপ। দ্বীপের গুপ্তছড়া থেকে কুমিরা ঘাট পর্যন্ত দূরত্ব প্রায় ১৩ কিলোমিটার। স্পিডবোটে পার হতে লাগে ২৫-৩০ মিনিট। কাঠের তৈরি ট্রলার বা সি-ট্রাকে লাগে এক ঘন্টার মতো। ঘাট পরিচালনায় নেই কোন নিয়ম কানুন। ঘাট ইজারাদারের লোকজন শর্ত না মেনে ইচ্ছামতো যাত্রী পারাপার করে যাচ্ছে। তাদের গাফিলতি আর স্বেচ্ছাচারিতায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় হাজার হাজার যাত্রীকে। সন্দ্বীপবাসীর যাতায়াতে দুর্ভোগ কমাতে জেটি, বিশ্রামাগারসহ অন্যান্য অবকাঠামো নির্মাণে কোটি কোটি টাকা ব্যয় হলেও সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে তা সাধারণ যাত্রীদের বিশেষ কোনো কাজে আসছে না।সন্দ্বীপের উপকূলে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি, নৌকা ও ট্রলার বিপদে. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিরা ঘাট দিয়ে কর্মস্থলমুখী প্রচুর যাত্রী সন্দ্বীপ থেকে আসা-যাওয়া করছে। এসব যাত্রীর আনা-নেয়ায় ইজারাদাররা ব্যবহার করছেন মালবাহী নৌকা। মালবাহী নৌকায় যাত্রী আনা-নেওয়ার কোনো নিয়ম না থাকলেও ওই নিয়মের তোয়াক্কা না করে যাত্রী পারাপার চলছে। উল্লেখ্য, গত এপ্রিলে কুমিরা থেকে সন্দ্বীপ যাওয়ার পথে সি-ট্রাক থেকে নামার সময় লাল বোট উল্টে ১৮ যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়। এছাড়াও নৌ-দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অসংখ্য মানুষ।এই অনিয়ম চলতে থাকলেও নেয়া হচ্ছেনা কোন পদক্ষেপ। ফলে সন্দ্বীপের যাত্রীদের দুর্ভোগ কাটছে না যুগ যুগ ধরে।

সন্দ্বীপের হাজার হাজার যাত্রী গুপ্তছড়া থেকে কুমিরা ঘাটে এসে মহাসড়ক হয়ে যার যার গন্তব্যে যাতায়াত করে। একইভাবে সারা দেশ থেকে এখানে এসে কুমিরা থেকে সন্দ্বীপ যাতায়াত করে। ১৩ কিলোমিটার নদী পার হতে যাত্রীদের স্পীডবোট ভাড়া গুনতে হয় ৩০০টাকা যা সারা দেশের নৌরুট গুলোর তুলনায় ডাবল। যাত্রীদের নিরাপত্তার জন্য এ রুটে সি-ট্রাক চালু করা হয়েছে। কিন্তু ইজারাদাররা সেখানে প্রচুর অনিয়ম করছেন। সি-ট্রাকের টিকিটের জন্য লাইনে দাঁড়ালেও কাউন্টার থেকে নানা অজুহাতে টিকিট বিক্রি না করে স্পিডবোটে যেতে উৎসাহী করা হয়। সি-ট্রাকে জনপ্রতি ভাড়া ১৬০ টাকা। এতে যাত্রীরা ক্ষতিগ্রস্ত হলেও দ্বিগুণ লাভ হয় ইজারাদারদের। আবার মাঝেমধ্যে বিকল দেখিয়ে সি-ট্রাকগুলো চালানোও হয় না। সারা দিনে সি-ট্রাক একবার যায় আর একবার আসে। তাই বাধ্য হয়ে যাত্রীরা স্পিডবোট অথবা মালবাহী নৌকায় চলাচল করে। অথচ উত্তাল সমুদ্রে স্পিডবোট বা নৌকা চলাচলের উপযোগী নয়।

ঘাটের বিষয়ে চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম বলেন, ‘ঝুঁকিপূর্ণ পারাপার বা মালবাহী নৌকায় যাত্রী পারাপারের বিষয়ে কেউ আমাকে বলেনি। বিষয়টি আমি অবগত নই।’ তিনি আরো বলেন, বিআইডব্লিউটিসির দুটি সি-ট্রাক চলে। এগুলো পুরনো ও ঝুঁকিপূর্ণ। কয়েক মাস আগে নৌদুর্ঘটনায় যে ১৮ যাত্রী মারা যায়, সেটি হয়েছে সি-ট্রাকের গাফিলতিতে। ওই সময় এ-সংক্রান্ত তদন্ত কমিটি এই কথা উল্লেখ করেছে। কিন্তু এখনো সেই সি-ট্রাক চলছে কিভাবে, এগুলো বোধগম্য নয়। অন্যদিকে বিআইডাব্লিউটিসির চট্টগ্রাম অফিসের এজিএম আবুল কালাম বলেন, ‘সি-ট্রাক সমুদ্রে চলাচলের উপযোগী। ওই পথে দুটি সি-ট্রাক চলাচল করলেও এর একটি (এলসিটি কাজল) আমাদের। আরেকটি অন্য ইজারাদারের। আর দুর্ঘটনা একেবারে প্রাকৃতিক বিষয়।

Tags: সন্দ্বীপবাসী
Previous Post

চাপের মুখে মিয়ানমারের আসল চেহারা

Next Post

পাকিস্তানকে রুখবে ‘আক্রমণাত্মক’ বাংলাদেশ

Next Post
ফাইল ছবি

পাকিস্তানকে রুখবে ‘আক্রমণাত্মক’ বাংলাদেশ

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজেপির প্রত্যাশায় চাপ দেখছে না আওয়ামী লীগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT