চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন টাইগার রবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:23 অপরাহ্ন 27, ফেব্রুয়ারি 2018
in বিনোদন
A A

অভিনয়ের জন্য এবং নিজেকে সঠিকভাবে উপস্থাপনের জন্য যেকোনো চ্যালেঞ্জ নিতে রাজি টাইগার রবি। তবে সেই চ্যালেঞ্জ যে মৃত্যুর মুখে ঠেলে দেবে সেটা ভাবতেই পারেননি এই অভিনেতা। টাইগার রবি এমন ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন ‘সাত ভাই চম্পা’ মেগা সিরিজে কাজ করতে গিয়ে।

চ্যানেল আই অনলাইনকে টাইগার রবি বলেন, ঘোড়ার পিঠে ছিলাম, গাজীপুর জঙ্গলে শুটিং করছিলাম। পূর্বে তেমন ঘোড়া চালানোর অভ্যাস ছিল না। কাজটা যেন ভালো হয় সেজন্য রিস্ক নিয়েই শটটা দিতে গিয়েছিলাম। ঘোড়া প্রথমে দেড় মিনিটে পিছনে গিয়ে পুরো ছুটতে থাকে।

তিনি বলেন, যখন ছুটছিল তখন প্রায় ১০০ থেকে ১২০ কি.মি গতি ছিল। দু’পাশে গাছের ডাল ছিল। ওদিক পরিচালক জানাচ্ছিলেন এক্সপ্রেশন যেন ঠিক থাকে। আমি তখনও এক্সপ্রেশন ঠিক রেখেছিলাম। সামনে একটা পিকাপ ছিল। ঘোড়াটা যখন হঠাৎ দাঁড়ায় তখন আমি পিকাপের উপর দিয়ে ২০ থেকে ২৫ ফিট দূরে পড়ে যাই।

বাম-ডান দুই হাতের দুই আঙুল ফেটে গিয়েছিল। আর কোমরে ব্যথা পেয়েছিলাম। আরেকটু হলে হয়তো আরো বড় দুর্ঘটনা ঘটতে পারতো। আমার কোনো ধারণা ছিল না ঘোরাটা ওই সময় কীভাবে কন্ট্রোল করতে হতো! পুরো ঘটনাটা ২০ সেকেন্ডে ঘটে।

আমি পরে খেয়াল করি ইউনিটের সবার চোখমুখ লাল হয়েছে। তখন শুটিং বন্ধ রাখা হয়েছিল। শারীরিকভাবে ফিটনেস বলেই হয়তো ওইদিন বেঁচে গিয়েছিলাম। তারপরেও কাজটা ভালো হয়েছে, সেজন্য আমার কোনো কষ্ট নেই। আর ভালো কাজ করতে হলে এমন চ্যালেঞ্জ নিতে হয়।

টাইগার রবি বলেন, আমরা সবাই সর্বোচ্চভাবে নিজেদের সেরাটা দিয়ে এই সিরিজে কাজ করেছি। আমার বিশ্বাস দর্শক ‘সাত ভাই চম্পা’ দেখলে পছন্দ করবেন। এখানে আমরা দেশি শিল্পী, নির্মাতা, টেকনিশিয়ান দিয়েই কাজ করেছি। আমাদের শারীরিক, মানসিক শ্রম ব্যয় হয়েছে।

কথায় কথায় টাইগার রবি জানালেন ‘সাত ভাই চম্পা’ হওয়ার সঙ্গে যুক্ত হওয়ার গল্প। বললেন, বছর দেড়েক আগে ‘সাত ভাই চম্পা’র পরিচালক রিপন নাগ আমাকে এই সিরিজে কাজের অফার দেন। কিন্তু আমি ফিল্মের মানুষ, নাটক নিয়ে তেমন আগ্রহ ছিল না। তারপর পরিচালক বলেন, আমার অচেনা হৃদয় ছবিটি দেখে তিনি আমার জন্য চরিত্রে ঠিক করেছেন।

তখন আমার মনটা নরম হয়। ভালো লাগে। কারণ, ওই ছবিটা মুক্তি পেয়েছিল কয়েক বছর আগে। তখন থেকেই আমার জন্য এই চরিত্রটা ভেবেছেন নির্মাতা। এটা নিয়ে অনেক গবেষণা করা হয়েছে। আমার খুব ভালো লাগে। পরে আলাপ আলোচনা করে সবকিছু ঠিক হয়। এটা রাজ্য রাজা নিয়ে গল্প। তাই এখানে রাজ্যের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেনাপতিকে দিয়েই হয়। আমিও এটা নিয়ে কিছু লেখাপড়া করেছি। গল্পে দেখা যাবে, আমি বঙ্গের সেনাপতি।

টাইগার রবি বলেন, ‘সাত ভাই চম্পা’ নাটক হলেও এখানে সিনেমাটিক প্যাটার্ন আছে, মেকিংও সিনেমার মতো। মানে সিনেমার ফিলটা নাটকে দিচ্ছি। আর বিশেষ কিছু আছে বলেই আমি এই নাটকে কাজ করছি। আমি যে সেনাপতির চরিত্রে কাজ করছি, সেখানে শুধু অভিনয় জানলেই হবে না, শারীরিক ফিটনেসও লাগবে।

দেখা গেল, আমি যদি সেনাপতির চরিত্র না করতাম তখন আমার স্থানে একজন শারীরিক ফিটনেস সম্পন্ন বিদেশী শিল্পী নেয়াই লাগতো। তাহলে বিদেশি শিল্পী নেয়া লাগলে তবে আর আমাদের দেশের প্রোডাকশন কীভাবে? তাছাড়া সিনেমায় যে একটু খারাপ অবস্থা যাচ্ছে, অনেক নির্মাতা এখানে আমার অভিনয় দেখে হয়তো ভাবতে পারেন, এই লোকটাকে আমার সিনেমায় কাস্ট করে দেখি কেমন কাজ করে!

Tags: টাইগার রবি
Previous Post

সকালের ছয়টি জীবন বদলানো অভ্যাস

Next Post

নতুন ইতিহাসের অপেক্ষায় রশিদ খান

Next Post

নতুন ইতিহাসের অপেক্ষায় রশিদ খান

নিধাস ট্রফিতে হ্যালসলকেও পাচ্ছে না বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT