চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৃত্যুর চল্লিশ বছর পরেও সমান জনপ্রিয় বব মার্লে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:25 অপরাহ্ন 12, মে 2021
in বিনোদন
A A
বব মার্লে গানের মাধ্যমে দর্শকদের মন জয় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯৮১ সালের ১১ মে স্বাধীনচেতা শিল্পী বব মার্লের মৃত্যু হয়। ক্যানসারের সাথে লড়াই করে হেরে গিয়ে মাত্র ৩৬ বছর বয়সেই প্রয়াত হন তিনি। তবে মৃত্যুর চল্লিশ বছর পরেও তার জনপ্রিয়তা কমেনি একটুও।

১৯৪৫ সালের ৬ ফেব্রুয়ারি জ্যামাইকান এ রেগে শিল্পী সেইন্ট এ্যানের নাইন মাইলের একটি বস্তিতে জন্মগ্রহণ করেন। অবহেলিত জ্যামাইকার অবহেলিত মানুষের অধিকার নিয়ে গান গাওয়ায় অনেকের প্রিয় মানুষে পরিণত হন মার্লে। গানে নানা ক্ষোভ ও সংকটের কথা বলে মন জয় করেন তরুণদের।

স্কুলে পড়ার সময় সহপাঠীদের নিয়েই বব তৈরি করেছিলেন ব্যান্ড। দলের নাম ছিল ‘বব মার্লে অ্যান্ড দ্য ওয়াইলার্স’। পরবর্তীতে যা সারা বিশ্বে জনপ্রিয় হয়ে ওঠে। দলের সদস্য ছিলেন বব মার্লে, পিটার টশ ও বানি ওয়েইলারসহ আরও কয়েকজন।

১৯৭৪ সালে ‘বব মার্লে অ্যান্ড দ্য ওয়াইলার্স’ ব্যান্ডের ‘বার্নিন’ প্রকাশের পর মার্লে তার প্রথম একক অ্যালবাম ‘নাটি ড্রেড’ প্রকাশ করেন। ১৯৭৬ সালে তাকে গুলি করে হত্যা করার চেষ্টা করা হয়। গুলি এসে বব মার্লের বুকে ও হাতে লাগে। তিনি বেঁচে গেলেও মাথায় গুলি লেগে মৃত্যু হয় তার স্ত্রী রিটার।

এরপর বব মার্লে চলে যান লন্ডনে। কাজে ফিরে ১৯৭৭ সালে ‘এক্সোডাস’ প্রকাশ করেন। কিন্তু সেবছরই একটি খারাপ খবর শুনতে হয় তার।

জুলাই মাসে বব মার্লের পায়ের আঙ্গুলের নখের নিচে কালো দাগ খুঁজে পান চিকিৎসক। ক্যানসারের এই লক্ষণ দেখে চিকিৎসক তাকে আঙ্গুলটি কেটে ফেলার পরামর্শ দেন। কিন্তু ধর্মীয় বিশ্বাসের কারণে রাজি হননি মার্লে।

১৯৮০ সালে বব মার্লের শরীর খারাপ হয়ে পড়ে। ক্যানসার পুরো শরীরে ছড়িয়ে পড়েছিল। বেশ কয়েক বছর ক্যানসারের চিকিৎসা করিয়ে কোনো উন্নতি না দেখে মার্লে সিদ্ধান্ত নেন জ্যামাইকা ফিরে যাওয়ার। কিন্তু আরও অসুস্থ হয়ে পড়ায় তাকে সেডার্স অব লেবানন হাসপাতালে (বর্তমানে ইউনিভার্সিটি অব মিয়ামি হাসপাতাল) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় মস্তিষ্ক ও ফুসফুসে ক্যানসার ছড়িয়ে পড়ে মৃত্যু হয় এই কিংবদন্তীর।

Tags: ক্যানসারগানজনপ্রিয়জ্যামাইকাবববব মার্লেবিশ্বলিড বিনোদনসংগীত
Previous Post

বিশ্বের ৪৪ দেশে ছড়িয়েছে করোনার ভারতীয় ধরণ

Next Post

বাংলাদেশ সফরের আগে বায়ো বাবলে শ্রীলঙ্কা

Next Post
শ্রীলঙ্কা ক্রিকেট দল অনুশীলন করছে মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সফরের আগে বায়ো বাবলে শ্রীলঙ্কা

প্রাকৃতিক সৌন্দর্য ও চোখের দৃষ্টি দিয়ে মনোযোগ আকর্ষণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

'না'-এর তালিকা লম্বা, সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে খুঁতখুঁতে জোলি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT