চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৃত্যুযাত্রার পোশাকে অফিসে ‘কফিন থেরাপি’

তানজীমা এলহাম বৃষ্টি by তানজীমা এলহাম বৃষ্টি
9:32 অপরাহ্ন 13, ডিসেম্বর 2015
in আন্তর্জাতিক
A A

আত্মহত্যার হার সবচেয়ে বেশি যে দেশগুলোতে, তার মধ্যে সাউথ কোরিয়া অন্যতম। অবস্থা এমনই যে, লোকজন কর্মস্থলে গিয়েও প্রায়ই জানায় তারা মানসিক পীড়ায় ভুগছেন। তাই মানুষকে জীবনের মূল্য উপলব্ধি করাতে দেশটির বেশ কিছু প্রতিষ্ঠান তাদের কর্মীদের জন্য করেছে ‘কফিন থেরাপি’র ব্যবস্থা।

সিউলে বাইরে থেকে দেখতে আর দশটা সাধারণ অফিস ভবনের মতোই দেখতে এই অফিসগুলোর ভেতরে বড় একটি আলাদা ঘর থাকে, যেখানে অফিসের কর্মকর্তা-কর্মচারীরা নিজেদেরই শেষকৃত্যের জন্য তৈরি হন! মৃত্যুযাত্রার সাদা পোশাক পরে তারা প্রথমে ডেস্কে বসেন প্রিয়জনকে জীবনের শেষ চিঠিটি লেখার জন্য। চিঠি লেখার সময় মন থেকে হাতের কলমে বেরিয়ে আসে আবেগ, চোখে অশ্রুর বন্যা। তাই প্রত্যেকের ডেস্কে থাকে এক বাক্স টিস্যু পেপার।

এরপর তাদের দেখানো হয় জীবনের মূল্য বোঝা কিছু মানুষের ভিডিও – ক্যান্সারে আক্রান্ত এক ব্যক্তি, যার জীবনের শেষ কয়টা দিনও তিনি কাটাচ্ছেন প্রাণবন্তভাবে; হাত-পা ছাড়াই জন্ম নেওয়া একজন, নিজের চেষ্টায় যিনি সাঁতার শিখেছেন, তারপরও জীবনের প্রতি হতাশ হননি এদের কেউ।

তারপর আসে সেই চরম মুহূর্ত। ডেস্ক ছেড়ে উঠে দাঁড়ান তারা সেই কাঠের কফিনের পাশে, যার ভেতর একমাত্র মৃত্যুর পরই ঢোকার সাহস হয় একজন মানুষের। কিছুক্ষণ ইতস্তত করে অবশেষে যার যার কফিনে ঢুকে শুয়ে পড়েন প্রত্যেক কর্মচারী। সবাই কালো ফিতায় মোড়ানো নিজের একটি ছবি বুকে জড়িয়ে থাকেন।

কফিনের ভেতর শুয়ে ওপরে তাকিয়ে তারা দেখতে পান কালো পোশাক এবং লম্বা কালো টুপি পরা একজন (সাজানো মৃত্যুদূত) সশব্দে ঢাকনা লাগিয়ে দিচ্ছে। তারপর সব নিস্তব্ধ অন্ধকার। সেই নিস্তব্ধতায় বন্দী থেকে মানুষগুলো উপলব্ধি করেন বেঁচে থাকার মানেটা আসলে কী।

এই থেরাপিগুলোতে অংশ নিতে কোম্পানিগুলো কর্মচারীদের বাধ্য করে, যেনো তারা বুঝতে পারেন, সমস্যা থাকলে তার মোকাবেলা করতে হবে, ভেঙ্গে পড়লে চলবে না। কারণ জীবন একটাই। একবার আত্মহত্যা করলে তা আর ফিরে পাওয়া যাবে না।

এই থেরাপি নেয়ার পর জীবনের নতুন অর্থ খুঁজে পেছেন বলে জানিয়েছেন অফিসগুলোর বেশিরভাগ কর্মচারী। তারা এখন ব্যক্তিগত ও কর্মজীবনে আগের চেয়ে অনেক বেশি শান্তিতে আছেন বলে উল্লেখ করেন।

Tags: কফিনসাউথ কোরিয়া
Previous Post

‘কেয়াজো-রি’ শিখরে বাংলাদেশের পতাকা

Next Post

শীর্ষে আর্সেনাল, ড্র করলো লিভারপুল

Next Post

শীর্ষে আর্সেনাল, ড্র করলো লিভারপুল

প্রেমপ্রস্তাবে লজ্জা পেলেন বরুণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT