চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মৃত্যুদণ্ডের আইন করায় ধর্ষণের প্রকোপ বন্ধ হবে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:09 অপরাহ্ন 21, অক্টোবর 2020
in জনপদ, ভোলা
A A
প্রধান অতিথি বক্তব্য দিচ্ছেন, অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন ব্যক্তি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্ষণ নামের পাশবিকতা নিয়ন্ত্রণে আইন সংশোধন করে মৃত্যুদণ্ডের বিধান সংযুক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছেন বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।

এ সিদ্ধান্তের ফলে এসিড সন্ত্রাসের মতো ধর্ষণের প্রকোপও বন্ধ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বুধবার সকালে লালমোহন প্রেসক্লাব ও ঢাকাস্থ লালমোহন থানা ছাত্র-ছাত্রী কল্যাণ সংস্থার আয়োজনে সেমিনারে প্রধান অতিথি ছিলেন এমপি শাওন।

এসময় তিনি বলেন: ধর্ষণকারী কারও ভাই নয়, কারও ছেলে নয়, কারও বাবা নয়। তার পরিচয় সে একজন ধর্ষক। এদের সামাজিকভাবে বয়কট করতে হবে। ধর্ষণ একটা পাশবিকতা। এর ফলে আমাদের মেয়েরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেজন্য আওয়ামী লীগ সরকার আইনটি সংশোধন করে ধর্ষণের শাস্তি যাবজ্জীবনের সঙ্গে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন পাস করেছে।

শাওন বলেন: ধর্ষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার পাশাপাশি সমাজ থেকে এজাতীয় ঘটনার বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে হবে। সেই সাথে অভিভাবকদের সতর্ক থাকতে হবে।

লালমোহন প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও ঢাকাস্থ লালমোহন থানা ছাত্র-ছাত্রী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ রিজভী খানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাসেুলর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, ওসি মাকসুদুর রহমান মুরাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম।

সেমিনারে আরও বক্তব্য রাখেন করিমূন্নেছা-হাফিজ মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্বাছ উদ্দিন, আশ্রাফ নগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান কামরুল, মাদ্রাসা সুপার আলামিন, লালমোহন মিডিয়া ক্লাবের সভাপতি রিপন শান, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মোঃ তানজিদ, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, নারী নেত্রী সালমা জাহান বুলু, কলেজ শিক্ষার্থী সুমাইয়া আক্তার নদী, ঢাকাস্থ লালমোহন থানা ছাত্র-ছাত্রী কল্যাণ সংস্থার সভাপতি আব্দুল্লা আল নোমান প্রমূখ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লালমোহন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসিম জনি।

Tags: এসিড সন্ত্রাসধর্ষণমৃত্যুদণ্ড
Previous Post

চট্টগ্রামের ভাষায় সুমন কল্যাণের পূজার গান

Next Post

‘দ্য নোটবুক’-এর ‘নোয়া’ হতে পারতেন জর্জ ক্লুনি

Next Post
Two men in formal and casual attire at a public event in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

'দ্য নোটবুক'-এর 'নোয়া' হতে পারতেন জর্জ ক্লুনি

‘উজানে মৃত্যু’ দিয়ে সরব হচ্ছে শিল্পকলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT