চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুমিনুলের লড়াইয়ের পরও বড় ব্যবধানে হার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:07 অপরাহ্ন 25, মার্চ 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাদা বলের ক্রিকেটে দুর্দান্ত লড়াই শেষে টেস্টের ফয়সালাই বড় করে দেখা হচ্ছিল পূর্ণাঙ্গ সিরিজে। দীর্ঘ পরিসরের ক্রিকেটে শিশুতোষ ক্রিকেট খেলে তিন দিন আর দুই সেশনে শ্রীলঙ্কার কাছে প্রথম টেস্টে হেরে বসেছে বাংলাদেশ। মুমিনুল হক ৮৭ রানের ইনিংস খেললেও ব্যবধান খুব একটা কমেনি। সিলেট টেস্টে স্বাগতিকদের ৩২৮ রানে হারিয়েছে লঙ্কাবাহিনী। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

প্রথম ইনিংসে ১৮৮ রানে অলআউট হওয়া বাংলাদেশ দ্বিতীয় ইনিংসেও গুটিয়ে গেছে দুইশর আগে। ৪৯.২ ওভার ব্যাটিং করে চতুর্থ দিনের চা-বিরতির আগে ১৮২ রানে গুটিয়ে যায়। অন্যপাশে সব উইকেট পড়ে যাওয়ায় সেঞ্চুরির সুযোগ হাতছাড়া হয় মুমিনুলের। বাঁহাতি টপঅর্ডার ব্যাটার ১৪৮ বলে ১২টি চার ও একটি ছয়ে করেন অপরাজিত ৮৭ রান।

শ্রীলঙ্কা: ২৮০ ও ৪১৮
বাংলাদেশ: ১৮৮ ও ১৮২
ফল: শ্রীলঙ্কা ৩২৮ রানে জয়ী।

সিলেট টেস্টে আগেরদিনই পরাজয়ের ডাক শোনা স্বাগতিকরা বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয় ধারাবাহিকভাবে বাজে ব্যাটিংয়ের কারণে। ঠিক যেন প্রথম ইনিংসের ব্যাটিং অনুসরণ করেছে বাংলাদেশ। আগেরবার রান করেছিলেন কেবল তাইজুল ইসলাম, এবার মুমিনুল হক।

৫ উইকেটে ৪৭ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা বাংলাদেশ প্রথম সেশনে হারিয়েছে দুটি উইকেট। দিনের শুরুতে দলীয় ৫১ রানে ফিরে যান তাইজুল (৬)। মেহেদী হাসান মিরাজকে নিয়ে লড়াই চালিয়ে যান মুমিনুল। দলীয় একশ পেরিয়ে ৩৩ রানে কাসুন রাজিথার শিকার হন মিরাজ।

শরিফুল ইসলামের সঙ্গ নিয়ে মুমিনুল আরও কিছুটা পথ পাড়ি দেন। কমাতে থাকেন হারের ব্যবধান। খালেদ আহমেদ ও নাহিদ রানা রানের খাতা খোলার আগে ফিরলে তিন অঙ্ক আর ছোঁয়া হয়নি মুমিনুলের।

দ্বিতীয় ইনিংসে ৫ টাইগার ব্যাটার শূন্য রানে আউট হয়েছেন। যা ভুগিয়েছে বাংলাদেশকে।

৫১১ রানের বিশাল লক্ষ্যে ব্যাটিং করতে নেমে মাহমুদুল হাসান জয় ফিরেছিলেন রানের খাতা খোলার আগেই। অফস্টাম্পের অনেকটা বাইরের বলে কাভার ড্রাইভ করতে গিয়ে স্লিপে ধরা পড়েন।

পরে স্বাগতিক অধিনায়কের ব্যাটে আসে ৬ রান। বাংলাদেশের সংগ্রহ তখন ৯ রান। আরেক ওপেনার জাকির হাসান ফেরেন ১৯ রানের ইনিংস খেলে। শাহাদাত হোসেন দীপু রানের খাতা খুলতে পারেননি। সাদা বলের পর লাল বলেও ভুগছেন লিটন দাস। ক্ল্যাসিক ব্যাটার মেরেছেন গোল্ডেন ডাক। পঞ্চাশের আগে ৫ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার কাজে বিধ্বস্ত হওয়ার পথে থাকে বাংলাদেশ।

লঙ্কান পেসার বিশ্ব ফের্নান্দো ৩ উইকেট নেন, দুটি উইকেট নেন লাহিরু কুমারা। তবে দ্বিতীয় ইনিংসে কাজের কাজটি করেন কাসুন রাজিথা, ৫৬ রানে ৫ উইকেট নিয়ে।

দুই ইনিংসেই হতশ্রী ব্যাটিং ছাড়াও বোলিংয়েও সুবিধা করতে পারেনি বাংলাদেশ। দুই সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে ৪১৮ রানে সংগ্রহ গড়ে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে সফরকারীরা ৯২ রানে লিড পাওয়ায় স্বাগতিকদের লক্ষ্যটা হয়ে যায় হিমালয়ের মতো।

Tags: টেস্ট সিরিজবাংলাদেশ-শ্রীলঙ্কালিড স্পোর্টসসিলেট
Previous Post

অনাথ আশ্রমের ‘রানা’ থেকে ‘রানী চৌধুরী”

Next Post

দীর্ঘ বিরতির পর উপস্থাপনায় ফরহাদুর রেজা

Next Post
ফরহাদুর রেজা টেলিভিশন স্টুডিওতে উপস্থাপনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ বিরতির পর উপস্থাপনায় ফরহাদুর রেজা

চট্টগ্রামে মালামাল ভর্তি পিকআপে অগ্নিকাণ্ড, ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে মালামাল ভর্তি চলন্ত পিকআপে আগুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT