চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুহূর্তে ভাইরাল আনুশকার মেয়ের ছবি!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:05 অপরাহ্ন 24, জানুয়ারি 2022
in বিনোদন
A A
আনুশকার মেয়ের সঙ্গে মা, হাস্যোজ্জ্বল মুহূর্তের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল বছরের ১১ জানুয়ারি বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির কোলজুড়ে জন্ম নেয় তাদের প্রথম কন্যা সন্তান ভামিকা। তবে জন্মের পর থেকে মেয়ের মুখের ছবি কখনো প্রকাশ্যে আনেননি এই তারকা দম্পতি। কিন্তু শেষমেশ আর রক্ষা হল না।

কেপটাউনে ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচ চলাকালীন সময়ে প্রকাশিত হয়ে গেল বিরাট-আনুশকা দম্পতির মেয়ে ভামিকার ছবি।

কেপটাউনে ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে ম্যাচ চলাকালীন ভামিকার মুখ ধরা পড়ল ক্যামেরায়। যা মুহূর্তের মধ্যে ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

মূলত ভামিকাকে নিয়ে ভারতের ম্যাচ দেখতে স্টেডিয়ামে গিয়েছিলেন আনুশকা। সেই ম্যাচেই বিরাটের অর্ধ শতরান পূরণ হওয়ায় তাকে উৎসাহিত করতে হাততালি দিচ্ছিলেন মা ও মেয়ে। আর ঠিক সেই সময়ই সম্প্রচারের দায়িত্বে থাকা সংস্থা সেই ছবিটি তুলে ধরেন। ফলে নিমেষে ভামিকার ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

তবে বিরাট-আনুশকা দম্পতি যে নিজেদের পূর্বের সিদ্ধান্তে এখনো অটল তার প্রমাণ মিলেছে তাদের ইনস্টাগ্রাম স্টোরির এক  বিবৃতিতে। বিবৃতিতে তারা লিখেছেন, ‘আমরা বুঝতে পেরেছি আমাদের মেয়ের ছবি গতকাল স্টেডিয়ামে বন্দি হয়েছে এবং সেটা ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। আমরা সবাইকে বলতে চাই, আমরা হতভম্ব এবং সত্যি বুঝতে পারিনি ক্যামেরা আমাদের দিকে তাক করা ছিল। আমরা এখনো একই অবস্থানে রয়েছি এবং একই অনুরোধ জানাচ্ছি যে,  আমরা সত্যিই চাই ভামিকার ছবি তোলা না হোক বা সেটি প্রকাশ্যে না আনা হোক ’।

এদিকে বিরাট-আনুশকার পাশাপাশি এই ঘটনায় সম্প্রচার সংস্থার উপর বেজায় চটেছেন বিরাট-আনুশকার ভক্ত-অনুরাগীরা। এমনকি সোশ্যাল মিডিয়া থেকে ভামিকার ছবি সরিয়ে দেওয়ার দাবি জানান তারা। পাশাপাশি সম্প্রচার সংস্থাকে তুলোধনা করে অনুরাগীদের বক্তব্য, ওদের প্রাইভেসিকে সম্মান করুন।

সন্তানের জন্মের পর থেকেই সংবাদমাধ্যমের কাছে তাদের ব্যক্তিগত জীবন থেকে দূরে থাকার অনুরোধ করেছিলেন বিরাট-আনুশকা। তবে ফ্যানদের কৌতূহল মেটাতে মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় মেয়ের সঙ্গে ছবি পোস্ট করতেন তারা। যদিও কোন ছবিতেই ভামিকার মুখ দেখা যায়নি। তাই বিরুষ্কার মেয়েকে একঝলক দেখার অপেক্ষায় অধীর আগ্রহে বসে ছিলেন ভক্তরা।

আর তাইতো সেই ছবি ভাইরাল হতেই তাদের খুশির অন্ত নেই তারকা দম্পতির ভক্তদের। ভামিকার ছবি দেখে নেটিজেনেদের অনেকেই তার মুখের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন ছোটবেলার বিরাট কোহলির মুখের। কেউ কেউ এমনও লিখেছেন, জুনিয়র কোহলি।

Tags: আনুশকা শর্মাকন্যাছবিবিরাট কোহলিভামিকা
Previous Post

দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হতে পারে

Next Post

আইসিসির ওয়ানডে বর্ষসেরা বাবর

Next Post
বাবর আজমের ব্যাট হাতে উল্লাস, আইসিসির ওয়ানডে বর্ষসেরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসিসির ওয়ানডে বর্ষসেরা বাবর

শাবিপ্রবি উপাচার্য সংবাদ সম্মেলনে মুখোমুখি, মুখে মাস্ক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাবি শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়েছেন শাবিপ্রবি উপাচার্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT