চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুহিবুল্লাহ হত্যাকাণ্ড: আরও ২ জন গ্রেপ্তার

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
6:16 অপরাহ্ন 02, অক্টোবর 2021
in - সেমি লিড, অপরাধ, কক্সবাজার, জনপদ
A A
নির্ভরযোগ্য তদন্তকারী কর্মকর্তা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের তদন্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের শীর্ষ নেতা মাস্টার মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার সন্দেহে আরও দুই রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

এ নিয়ে আটক ৩ রোহিঙ্গাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করছে উখিয়া থানা পুলিশ। সন্ত্রাসীদের অব্যাহত হুমকিতে শংকায় দিন কাটাচ্ছে মামলার বাদীসহ নিহতের স্বজনেরা।

এখনও পর্যন্ত সাধারণ রোহিঙ্গাদের মাঝে উদ্বেগ উৎকন্ঠা বিরাজ করছে। রোহিঙ্গারা তাদের ঘর থেকে আগের মত বের হচ্ছে না। এপিবিএন বলছে ক্যাম্পসহ নিহতের পরিবারের নিরাপত্তায় টহল জোরদার করা হয়েছে।

শনিবার ২ অক্টোবর ভোর ৪ টার দিকে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আরও দুই রোহিঙ্গাকে আটক করেছে।

আটককৃতরা হলো উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ক্যাম্প ১- ইষ্টের বাসিন্দা জকির আহমদের ছেলে জিয়াউর রহমান (৩২) ও মৃত মকবুল আহমেদের ছেলে আব্দুস সালাম (২৯)। মাস্টার মুহিববুল্লাহ হত্যার ঘটনায় এ পর্যন্ত ৩ রোহিঙ্গা জনকে আটক করতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোহিঙ্গা ক্যাম্পে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সাধারণ রোহিঙ্গারা কোন আতঙ্কিত। শীর্ষ রোহিঙ্গা নেতা মুহিব্বুল্লাহ নিহতের ঘটনার সুষ্ঠু তদন্ত ও এই ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি করে বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায় বিবৃতি অব্যাহত রেখেছে।

মহিবুল্লাহ নিহতের ঘটনায় রোহিঙ্গা প্রত্যাবাসন ও আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গাদের যে বিচার তা ব্যাহত হওয়ার আশঙ্কা করছে সাধারণ রোহিঙ্গারা।

ক্যাম্পে দায়িত্বপালনরত আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর সদস্যরা এই তিনজন সন্দেহভাজনকে আটক করে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ ও হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার গুলোর সাথে ম্যাচিং করে এরপর আসামি করা হয় বলে পুলিশ থেকে জানানো হয়েছে।

উখিয়া থানার ওসি (তদন্ত) গাজী সালাহ উদ্দিন বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা জড়িত বিষয়ে এখনো স্বীকার করেনি।

১৪-এপিবিএন’র পুলিশ সুপার নাঈমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যাকান্ডে জড়িত সন্দেহে আরো দুই জন রোহিঙ্গাকে করে থানায় সোপর্দ করা হয়। এর আগে মোহাম্মদ সেলিম প্রকাশ লম্বা সেলিম নামে একজনকে আটক করা হয়।

তিনি বলেন, হত্যাকাণ্ডের পর থেকেই ক্যাম্পে জেলা পুলিশ ও এপিবিএন এর টহল বাড়ানো হয়েছে। হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।

গত বুধবার সাড়ে ৮টার দিকে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের ১- ইষ্ট সংলগ্ন নিজ অফিসে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছে রোহিঙ্গাদের শীর্ষ নেতা মাষ্টার মুহিবুল্লাহ।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে নিহতের ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে থানায় মামলা দায়ের করেছে।

Tags: রোহিঙ্গা নেতা হত্যা
Previous Post

করোনায় আজ ২৪ জনের মৃত্যু

Next Post

হৃদয়ের লড়াকু ব্যাটিং, লড়াই করে হারল এইচপি

Next Post

হৃদয়ের লড়াকু ব্যাটিং, লড়াই করে হারল এইচপি

বাংলাদেশের বিভিন্ন জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পড়া শেষ না করেই সিনেমায় পা রেখেছেন তারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT