চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুস্তাফিজের প্রশংসায় সতীর্থরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:35 অপরাহ্ন 12, এপ্রিল 2016
in স্পোর্টস
A A

আইপিএলের অভিষেক ম্যাচেই দুর্দান্ত বোলিং করেছেন ‘দ্যা ফিজ’ খ্যাত
মুস্তাফিজুর রহমান। বেঙ্গালুরু রয়েল চ্যালেঞ্জার্সের বিপক্ষে মাত্র ২৬ রানে
দুই উইকেট শিকারের পর দেশের সিনিয়র সতীর্থদের প্রশংসায় ভেসে যাচ্ছেন কাটার মাস্টার।

সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুস্তাফিজকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।

মুশফিক তার ফেসবুকের ভেরিফাইড পেজে লিখেছেন, দেশের ছেলে মুস্তাফিজের অসধারণ বোলিং নৈপূণ্য। যেখানে বিপক্ষ দলের রান ২২৭ সেখানে মুস্তাফিজ চার ওভারে ২৬ রানে নিয়েছেন দুই উইকেট। এগিয়ে যাও মুস্তাফিজ।

কাটার মাস্টারের এমন অসাধারণ বোলিংয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন মাহমুদু্ল্লাহ রিয়াদ, সাকিব আল হাসানসহ আরো অনেকেই।

বল হাতে হায়দরাবাদের সব বোলাররা যখন ব্যর্থ তখনই কেবল দীপশিখা হয়ে জ্বলতে থাকেন বাংলাদেশী পেসার মুস্তাফিজুর রহমান। ক্রিজে থাকা কোহলি এবং এবি ডি ভিলিয়ার্সদের নিজের প্রথম দুই ওভারে মাত্র ১০ রান দেন মুস্তাফিজ। যেখানে অন্য বোলাররা ওভারপ্রতি রান দেন ৯ এর উপরে।

তবে রান দেওয়ার ক্ষেত্রে কৃপণ হলেও মুস্তাফিজ উইকেট পান ওভারের ১৮তম ওভারে। ক্রিজে থাকা সবচেয়ে মারাত্মক ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সকে আউট করেন তিনি। নিজের প্রথম আইপিএলে মুস্তাফিজের প্রথম শিকার প্রোটিয়া এই মারমুখী ব্যাটসম্যান।

মুস্তাফিজের বলে ক্যাচ হওয়ার আগে ৪২ বলে ৭ চার ও ৬ ছক্কায় ৮২ রানের সর্বোচ্চ ইনিংসটি খেলেন ডি ভিলিয়ার্স। ভিলিয়ার্সকে ফিরিয়ে ঠিক পরের বলেই আরেক গুরুত্বপূর্ন তারকা ব্যাটসম্যান শেন ওয়াটসনকে (১৯) ফেরান মুস্তাফিজ।

ফলে আইপিএলের প্রথম ম্যাচেই হ্যাটট্রিকের সুযোগ তৈরী হয়েছিল এই কাটার মাস্টারের। আর নিজের করা চার ওভারে ২৬ রানের খরচায় দুটি মূল্যবান উইকেট পান মুস্তাফিজ। যা আজকের ম্যাচে হায়দ্রাবাদের সেরা বোলিং ফিগার।

Tags: আইপিএলমুস্তাফিজুর রহমান
Previous Post

রিজার্ভ কেলেঙ্কারি: টাকা আটকে দেয়ার বার্তা অগ্রাধিকার তালিকায় না পাঠানোর অভিযোগ

Next Post

মুস্তাফিজের অসাধারণ বোলিংয়ের পরও হায়দরাবাদের হার

Next Post

মুস্তাফিজের অসাধারণ বোলিংয়ের পরও হায়দরাবাদের হার

মুক্তিযুদ্ধ নিয়ে কোনো বিতর্কের সুযোগ নেই: গার্ডিয়ানকে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT