চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুস্তাফিজের আগে কেউই পারেননি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:36 অপরাহ্ন 07, মে 2016
in স্পোর্টস
A A

প্রথমবার অংশ নিয়েই আইপিএল মাতাচ্ছেন বাংলাদেশী বাঁহাতি কাটার মাস্টার দ্য ‘ফিজ’ খ্যাত মুস্তাফিজুর রহমান। দেশের অন্য তারকা ক্রিকেটাররা আইপিএল খেললেও মুস্তাফিজের মতো বাজিমাত করতে পারেননি কেউ।

শনিবার আরব আমিরাতের বিখ্যাত পত্রিকা গালফ নিউজ আইপিএল খেলা বাংলাদেশী ক্রিকেটারদের নিয়ে একটি প্রতিবেদন করেছে।

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে এখন পর্যন্ত ৮ ম্যাচে ১০ উইকেট নিয়ে উইকেট শিকারীদের তালিকায় ষষ্ঠ অবস্থানে আছেন কাটার মাস্টার। আইপিএলে তার বোলিং দেখে মুগ্ধ হয়নি এমন কোনো কিংবদন্তি ক্রিকেটার নেই।

ফিজের আগুন ঝরানো বোলিং দেখে দলের অধিনায়ক ও কোচ বাংলা ভাষা শিখতে আগ্রহী হয়েছেন। আইপিএলে এই আসরে এখন পর্যন্ত বাঘা বাঘা ব্যাটসম্যানরা কেউই পড়তে পারেনি মুস্তাফিজের বোলিং।

২০১১ সাল থেকে এখন পর্যন্ত নিয়মিত আইপিএলে খেলছেন বাংলাদেশের অন্যতম সেরা খেলোয়াড় সাকিব আল হাসান। প্রতিবারের মতো এবারের আসরেও তিনি অলরাউন্ড নৈপুণ্য দিয়ে জায়গা করে নিলেও মুস্তাফিজের মতো উল্লেখযোগ্য কোনো পাফরম্যান্স দেখাতে পারেনি।

২০০৯ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলার সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের আরেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। তবে ওই আসরে তিনি মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। ২০১৩ সালে বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছর নিষিদ্ধ হয়ে আর আইপিএল খেলতে পারেননি আশরাফুলের।

বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি মর্তুজা ২০০৯ সালে কলকতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলেছিলেন। মাত্র একটি ম্যাচেই খেলেছিলেন তিনি। ওই ম্যাচে চার ওভারে ৫৮ রান দিয়েছিলেন মাশরাফি। পরবর্তীতে আন্তর্জাতিক ব্যস্ততা আর ইনজুরি আর আইপিএল খেলতে দেয়নি ম্যাশকে।

বাংলাদেশের আরেক ড্যাশিং ওপেনার তামিম ইকবাল ২০১২ সালে পুনে ওয়ারিয়র্সের হয়ে ডাক পেয়েছিলেন কিন্তু আন্তর্জাতিক সূচি নিয়ে ব্যস্ত থাকায় অংশ নিতে পারেননি তিনি।

তাইতো আইপিএলে মুস্তাফিজ বাংলাদেশের একমাত্র প্রতিনিধি যাকে নিয়ে সারা বিশ্ব আজ মাতোয়ারা।

Tags: আইপিএলমুস্তাফিজুর রহমান
Previous Post

ছবিতে সানির ফটোশুটে স্বামী ড্যানিয়েল

Next Post

লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হন বঙ্গবন্ধু কন্যা

Next Post

লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হন বঙ্গবন্ধু কন্যা

বিশ্বকবির উন্নয়ন চিন্তার ফসল ইংল্যান্ডের ডার্টিংটন হল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT