চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুস্তাফিজকে নিয়ে আইসিসির উপহাস

রেজাউল করিম by রেজাউল করিম
4:59 অপরাহ্ন 04, এপ্রিল 2016
in স্পোর্টস
A A

বাংলাদেশের সঙ্গে আরো একবার উপহাস করলো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
(আইসিসি)। ইডেন গার্ডেন্সের ফাইনাল শেষে মুস্তাফিজুর রহমানকে দ্বাদশ হিসেবে রেখে সোমবার
টি-টুয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের পরিচালনা সংস্থা।

এবারের
টি২০ বিশ্বকপে বেস্ট বোলিং ফিগার ২২ রানে ৫ উইকেটসহ মাত্র তিন ম্যাচে ৯
উইকেট নেওয়ার পরও মুস্তাফিজকে একাদশে রাখা হয়নি। অথচ পাঁচ ম্যাচে মাত্র ৫
উইকেট পাওয়া আশিষ নেহরাকে রাখা হয়েছে ১১ জনের দলে।

ইনজুরির কারণে বিশ্বকাপের প্রথম পর্ব এবং সুপার টেনের প্রথম ম্যাচ খেলতে না পারলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমে প্রথম ম্যাচেই নেন দুই উইকেট। এরপর ভারতের বিপক্ষে আলো ছড়ান কাটার মাস্টার। তুলেন নেন আরো দুই উইকেট।

আর শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়ে ২২ রানে ৫ উইকেট তুলে নেন বিস্ময় বালক মুস্তাফিজুর রহমান।

মুস্তাফিজকে তবু স্কোয়াডে রাখা হলেও আইসিসির দলে জায়গা হয়নি টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রাহক টাইগার ওপেনার তামিম ইকবালের। 

আইসিসি একাদশে সর্বাধিক চারজন খেলোয়াড় রয়েছেন ইংল্যান্ডের। দুজন করে আছেন ভারত ও চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের। এছাড়া বাংলাদেশ, নিউজিল্যান্ড, সাউথ   আফ্রিকা ও অস্ট্রেলিয়া থেকে একজন করে রয়েছেন। কিন্তু, শ্রীলঙ্কা ও পাকিস্তানের কোনো খেলোয়াড়ের জায়গা হয়নি।

সেরা একাদশ বাছাইয়ের জুরি কমিটিতে ছিলেন ছয়জন। পারফরম্যান্স ও পরিসংখ্যান বিচার করে একাদশ নির্বাচন করেছেন তারা। পরিসংখ্যানের হিসাবে একাদশে নিশ্চিতই জায়গা পান মুস্তাফিজ। কিন্তু, তারা এও বলেছেন, সবক্ষেত্রে পরিসংখ্যানকে আমলে নেওয়া হয়নি।

জুরি কমিটির সদস্য ছিলেন: আইসিসির জেনারেল ম্যানেজার জিওফ অ্যালাডিস, সাবেক ওয়েস্ট ইন্ডিজ পেসার ইয়ান বিশপ, সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হোসেন, সাবেক অস্ট্রেলিয়া নারী ক্রিকেটার মেল জোন্স, ভারতের সাবেক ব্যাটসম্যান সঞ্চয় ম্যাঞ্জেয়কার ও অস্ট্রেলিয়ার সাবেক নারী অলরাউন্ডার লিসা সাহেলকার।

একই দিনে নারী সেরা একাদশও ঘোষণা করেছে আইসিসি। পুরুষ দলে দ্বাদশ হিসেবে একজন থাকলেও নারী একাদশে বাংলাদেশের কোনো প্রতিনিধিত্ব নেই।

আইসিসির সেরা একাদশ:
১. জেসন রয় (ইংল্যান্ড)
২. জোস বাটলার (ইংল্যান্ড)
৩. জো রুট (ইংল্যান্ড)
৪. ডেভিড উইলি (ইংল্যান্ড)
৫. কুইন ডি কক (সাউথ আফ্রিকা)
৬. বিরাট কোহলি (ভারত)
৭. আশিস নেহরা (ভারত)
৮. আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ)
৯. স্যামুয়েল বদ্রি (ওয়েস্ট ইন্ডিজ)
১০. মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড)
১১. শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া)
দ্বাদশ
১২. মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)

Tags: টি২০ বিশ্বকাপ
Previous Post

‘তনুকে ধর্ষণ করা হয়নি’

Next Post

কপাল পুড়ছে ইউরোপের ৮০ হাজার বাংলাদেশীর

Next Post

কপাল পুড়ছে ইউরোপের ৮০ হাজার বাংলাদেশীর

টাঙ্গাইলে ৩ মাসে ৫৪ ধর্ষণ!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT