চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মুসলিম বিদ্বেষে’র অভিযোগ উড়িয়ে দিলেন তামিম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:16 অপরাহ্ন 12, জুলাই 2017
in স্পোর্টস
A A

বিসিবি থেকে অনাপত্তিপত্র ছিল এক মাসের। কিন্তু এসেক্সে যোগ দেয়ার চার দিন বাদেই দেশের পথ ধরলেন তামিম ইকবাল। ইংলিশ কাউন্টি ক্লাবটির পক্ষ থেকে ‘ব্যক্তিগত কারণে’র কথা বল হয়েছে। তামিমের কোনও বক্তব্য পাওয়া যাচ্ছিল না। এর মাঝেই কিছু গণমাধ্যম খবর প্রকাশ করে, ‘মুসলিম বিদ্বেষে’র শিকার হতে হতে বেঁচে যাওয়া তামিম আতঙ্কে ইংল্যান্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

পরে প্রায় চব্বিশ ঘণ্টার কাছাকাছি এসে টাইগার তারকা মুখ খুললেন। নিজের ভেরিফায়েড ফেসবুকে তামিম জানালেন, এসেক্স ছাড়ার পেছনে আছে কেবল ‘ব্যক্তিগত কারণ’ই! সেইসঙ্গে হেইট ক্রাইম বা মুসলিম বিদ্বেষের মত কারণের গল্পটিও উড়িয়ে দিয়েছেন লাল-সবুজের তারকা।

মঙ্গলবার দুপুর নাগাদ ইংলিশ কাউন্টি ক্লাব এসেক্স তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানায়, ‘ব্যক্তিগত কারণে এই মুহূর্ত থেকে আর দলের সঙ্গে নেই তামিম। তার জন্য আমাদের শুভকামনা রইল, তার ব্যক্তিগত কারণের প্রতিও থাকছে আমাদের শ্রদ্ধা।’

তামিমের ব্যক্তিগত কারণটা ঠিক কী, সেটি তখন জানায়নি এসেক্স। ৮ ম্যাচের জন্য চুক্তিতে এসে এক ম্যাচ পরই ফিরে যাওয়া তারকার ব্যক্তিগত কারণকে কেবল শ্রদ্ধার চোখে দেখেই শেষ টেনেছে ক্লাবটি। ব্যক্তিগত সমস্যা কাটিয়ে তামিম আবারো এসেক্সে যোগ দেবেন কিনা সেটিও জানায়নি তারা। ২৮ বছর বয়সী টাইগার বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান গত রোববার এসেক্সের জার্সিতে নেমে দলের হারা ম্যাচে ৭ বলে ৭ রানের ইনিংস খেলেছেন। সেখানেই ইতি ঘটেছে এসেক্স-রোমাঞ্চের।

এরপরই কিছু গণমাধ্যম সূত্রের বরাতে খবর দেয়, সোমবার রাতে সপরিবার খাবার খেয়ে রেস্টুরেন্ট থেকে বাসায় ফিরছিলেন তামিম। তখন কয়েকজন অজ্ঞাতব্যক্তি তাদের ধাওয়া করে। দৌড়ে কোনমতে নিরাপদ আশ্রয়ে পৌঁছে বেঁচেছেন তামিমরা। তখনই স্ত্রী আয়েশা সিদ্দিকা ও পুত্র আরহাম ইকবাল খানকে নিয়ে লন্ডন থেকে দেশের বিমান ধরার সিদ্ধান্ত নেন তিনি।

আক্রমণকারী অজ্ঞাত ব্যক্তিদের হাতে অ্যাসিড ছিল বলেও গণমাধ্যমে আসে। ইংল্যান্ডের রাস্তাঘাটে কিছুদিন ধরে ভিন্ন মত ও বর্ণের মানুষের ওপর অজ্ঞাতরা অ্যাসিড ছুঁড়ে সন্ত্রাস করছে। তামিমের স্ত্রী আয়েশা মাথায় হিজাব পরেন। সেকারণে তাদের লক্ষ্য বানানো হয়েছিল কিনা সেটি নিয়েও প্রশ্ন ওঠে। ঘটনার পরপরই দেশে ফেরার সিদ্ধান্ত নেন তামিম।

তামিমের ফেসবুক থেকে

গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন তামিম। তাতে হেইট ক্রাইমের বিষয়টি উডিয়ে দিয়ে লিখেছেন, ‘আমি সকল ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জানাতে চাই, আমি এসেক্সের সঙ্গে চুক্তি সংক্ষিপ্ত করে ব্যক্তিগত কারণে দেশে ফিরে আসছি। কিছু গণমাধ্যম খবর প্রকাশ করেছে আমি সেখানে হেইট ক্রাইমের শিকার হয়েছি। যেটা আদতে সত্যি নয়। ক্রিকেট খেলার জন্য ইংল্যান্ড আমার খুব পছন্দের একটি জায়গা, এবং ফিরে আসার সিদ্ধান্ত নেয়ার পরও এসেক্স আমার প্রতি সমর্থনই জানিয়েছে। আমার সকল ভক্ত, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ, যারা মেসেজ ও নানাভাবে আমার খবর জানতে উদগ্রীব ছিলেন। ভবিষ্যতে আবারো ইংল্যান্ডে ফিরে ক্রিকেট খেলার জন্য মুখিয়ে থাকব।’

Tags: এসেক্সতামিম ইকবাল
Previous Post

ছেলেদের নিয়ে তুষারমানব বানালেন হৃতিক

Next Post

শ্রীলঙ্কার নেতৃত্বে দুই অধিনায়ক

Next Post
চান্দিমাল

শ্রীলঙ্কার নেতৃত্বে দুই অধিনায়ক

হাওরের নাব্য সংকট ঠেকাতে পরিকল্পিত উদ্যোগের পরামর্শ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT