চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুসলিম কিংবা মেক্সিকান তাদের প্রতি অবহেলার সুযোগ নেই: ওবামা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:18 পূর্বাহ্ন 11, জানুয়ারি 2017
in আন্তর্জাতিক
A A

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, আট বছর আগের তুলনায় আমেরিকা এখন প্রায় সব মাপকাঠিতেই অনেক বেশি উন্নত এবং শক্তিশালী একটি দেশে পরিণত হয়েছে।

নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে শাসনভার তুলে দেয়ার আগে জাতির উদ্দেশ্যে সর্বশেষ ভাষণে এ কথা বলেন যুক্তরাষ্ট্রের এই অন্যতম জনপ্রিয় এবং প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট।

দু’দফায় টানা ৮ বছর মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের পর বিদায়ী ভাষণ দিলেন প্রেসিডেন্ট বারাক ওবামা। সব অবস্থান থেকে আসা আমেরিকানদেরই তিনি একে অন্যের দৃষ্টিভঙ্গি থেকে প্রতিটি বিষয় বিবেচনা করার আহ্বান জানান। বলেন, “আমাদের মনোযোগ দিতে হবে, শুনতে হবে।”

শিকাগোতে প্রায় ১ ঘণ্টার ভাষণে ওবামা বলেন, গণতন্ত্রের রাস্তাটা সহজ নয়। তবু সে রাস্তাতেই ৮টি বছর হেঁটেছেন তিনি। অনুধাবন করেছেন, গণতন্ত্রে সমমনা হওয়ার চেয়ে একতাটা বেশি জরুরি।

২০০৮ ও ২০১২ সালে এই শিকাগোতেই প্রথম বিজয় র‌্যালি করেছিলেন ওবামা

“যখনই আমরা গণতন্ত্রকে পাওনা হিসেবে ধরে নিয়ে গুরুত্ব দেই না, তখনই সেটি হুমকির মুখে পড়ে” বলে ওবামা সতর্ক করেছেন।

বিদায়ী ভাষণের সময় ওবামার সঙ্গে উপস্থিত ছিলেন ফার্স্টলেডি মিশেল ওবামা, ভাইস-প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার স্ত্রী জিল বাইডেন।

ভাষণে অর্থনৈতিক উন্নয়ন আর কর্মসংস্থানের নতুন রেকর্ড গড়াসহ ৮ বছরের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরেন ওবামা। আল কায়েদা ও আইএস প্রতিরোধ, ওসামা বিন লাদেনকে নিশ্চিহ্ন করাসহ সন্ত্রাসবাদ দমনে তার সরকারের সাফল্যের দাবি করেন।

কিউবার সঙ্গে সম্পর্কের বরফ গলানো আর সমকামীদের বিয়ের অধিকার প্রতিষ্ঠাকে বড় সাফল্য বলে উল্লেখ করেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট।

ওবামা বলেন, মুসলিম হোক কিংবা মেক্সিকান – অভিবাসীরা যুক্তরাষ্ট্রকে প্রতিনিয়ত সমৃদ্ধ করছে। তাদের প্রতি অবহেলা-বৈষম্যের বিন্দুমাত্র সুযোগ নেই।

ভাষণের শেষে ৮টি স্মরণীয় বছরের জন্য আমেরিকান জনগণের কাছে বারাক ওবামা কৃতজ্ঞতা জানান।

আশা এবং পরিবর্তনের বার্তা নিয়ে ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করেন দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামা। আগামী ২০ জানুয়ারি উত্তরসূরি নবনির্বাচিত রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে ক্ষমতা তুলে দেবেন তিনি।

Tags: বারাক ওবামা
Previous Post

সহজ জয়ে ফাইনালের পথে ম্যানইউ

Next Post

ইংল্যান্ডকে হারানোর অনুপ্রেরণায় প্রথম টেস্টে মাঠে নামছে টাইগাররা

Next Post
ছবি: বিসিবি

ইংল্যান্ডকে হারানোর অনুপ্রেরণায় প্রথম টেস্টে মাঠে নামছে টাইগাররা

‘চাচ্চু টু’তে অপু বিশ্বাসের জায়গায় পরীমনি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT