চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুশফিক-মুমিনুলদের পাকিস্তান সফর পেছাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:35 পূর্বাহ্ন 06, আগস্ট 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A

পিছিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফর। পূর্ব নির্ধারিত সময়ের অন্তত ৪৮ ঘণ্টার মধ্যে হচ্ছে না এই সফর। সোমবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দুটি চার দিনের ও তিনটি এক দিনের ম্যাচ খেলতে মঙ্গলবার সন্ধ্যায় দেশ ছাড়ার কথা ছিল মুশফিক-মুমিনুলদের নিয়ে গড়া ‘এ’ দলের। তবে দেশের সার্বিক পরিস্থিতিতে দুই দিন পিছিয়ে দেয়া হয়েছে সফর।

এর আগে খেলোয়াড়-কোচদের নিরাপত্তার কথা চিন্তা করে মিরপুরে অনুশীলনও দুই দিন বাতিল করা হয়।

এই সফরের জন্য চট্টগ্রামে প্রায় দুই সপ্তাহের প্রস্তুতি ক্যাম্প করেছেন জাতীয় ক্রিকেটাররা। এনামুল হককে চার দিনের ও তাওহিদ হৃদয়কে এক দিনের ম্যাচগুলোর জন্য অধিনায়ক করে ভিন্ন তিনটি দল ঘোষণা করেছিল বিসিবি।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে আগামী ১৭ আগস্ট পাকিস্তান যাওয়ার কথা শান্তবাহিনীর। তার আগে টেস্টের কয়েকজন খেলোয়াড়কে নিয়েই গড়া হয়েছিল ‘এ’ দল।
Tags: এ দলবাংলাদেশ-পাকিস্তানলিড স্পোর্টস
Previous Post

বঙ্গভবনের বৈঠকে খালেদা জিয়াকে মুক্তির সিদ্ধান্ত

Next Post

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠা নামা শুরু

Next Post
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-২. Channel i News - চ্যানেল আই নিউজ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠা নামা শুরু

ভারতীয় প্রধানমন্ত্রী মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নিয়ে আলোচনায় মোদির জরুরি মন্ত্রিসভার বৈঠক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT