চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুশফিকের ৭৫, তাসামুলের আক্ষেপ, সানির ৬ উইকেট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:21 অপরাহ্ন 11, অক্টোবর 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

জাতীয় ক্রিকেট লিগে প্রথমদিনে চার ম্যাচের দুটিতে টসই হয়নি, বাকি দুটি মিলে খেলা হয় ১০২ ওভার। বৃষ্টি বাগড়ায় ভেস্তে যাওয়ার শুরুর পর প্রথম রাউন্ডের দ্বিতীয় দিনে খেলাও যেমন হল, ঝলমলে পারফরম্যান্সও এসেছে ব্যাটসম্যান-বোলারদের থেকে।

ঢাকা বিভাগের মুশফিকুর রহিম ৭৫ রান করেছেন। চট্টগ্রাম বিভাগের তাসামুল হক দশ রানের জন্য সেঞ্চুরির আক্ষেপে পুড়েছেন। ঢাকা মেট্রোর স্পিনার আরাফাত সানি তুলে নিয়েছেন ৬ উইকেট। রাজশাহী বিভাগের স্পিনার তাইজুল ইসলামের নামের পাশে যোগ হয়েছে ৪ উইকেট।

ঢাকা-রাজশাহী
ফতুল্লায় টায়ার-১ এর ম্যাচে প্রথম ইনিংসে ২৪০ তুলে অলআউট হয়েছে ঢাকা বিভাগ। জবাব দিতে নেমে স্বস্তিতে নেই রাজশাহী বিভাগও, ১৭৩ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে দিন শেষ করেছে তারা।

রনি তালুকদারের ৬৩-এর পর ঢাকাকে আড়াইশর কাছে নিয়ে গেছে তাইবুর রহমানের অপরাজিত ৮৮ রান। রাজশাহীর হয়ে ৪ উইকেট নিয়ে সফল তাইজুল ইসলাম। শফিউল ইসলাম ৩টি ও ফরহাদ রেজা নিয়েছেন দুটি করে উইকেট।

জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারানো রাজশাহীকে পরে পথে রাখেন জহুরুল ইসলাম ও মুশফিকুর রহিম। মুশফিক ৭ চার ও ৩ ছক্কায় ১১৬ বলে ঝলমলে ৭৫ রানে ফিরে গেলেও মাটি কামড়ে আছেন অধিনায়ক জহুরুল, অপরাজিত আছেন ৫৭ রানে।

ঢাকার হয়ে ৩ উইকেট নিয়ে সফল সুমন খান।

রংপুর-খুলনা
টায়ার-১ এর আরেক ম্যাচে খুলনায় ৭২ ওভারে ৫ উইকেটে ১৬৯ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে রংপুর বিভাগ। নাঈম ইসলাম ৪৮ করে দিনের সর্বোচ্চ সংগ্রাহক। তানবীর হায়দার ৪০ ও সোহরাওয়ার্দী শুভ ৩১ রানে অপরাজিত থেকে তৃতীয় দিনে সংগ্রহ বাড়াতে নামবেন।

খুলনার হয়ে আল-আমিন হোসেন ও আব্দুর রাজ্জাক ২টি করে উইকেট নিয়েছেন।

সিলেট-বরিশাল
রাজশাহীতে টায়ার-২ এর ম্যাচটিতে দ্বিতীয় দিন পর্যন্ত খেলা হয়েছে সবে ৩১ ওভার। তাতে ৩ উইকেটে ৬৮ রান তুলেছে সিলেট বিভাগ। জাকির হাসান ৩২ ও অধিনায়ক অলক কাপালি ৮ রানে অপরাজিত আছেন।

বরিশালের হয়ে পেসার কামরুল ইসলাম রাব্বি ২টি উইকেট তুলে নিয়েছেন। একটি উইকেট গেছে তৌহিদুল ইসলামের ঝুলিতে।

চট্টগ্রাম-ঢাকা মেট্রো
মিরপুরে টায়ার-২ এর আরেক ম্যাচে প্রথম ইনিংসে ২৯০ রান তুলে থেমেছে চট্টগ্রাম বিভাগ। দ্বিতীয় দিন শেষে ঢাকা মেট্রো ২ উইকেটে ৬৬ রানে আছে।

সাদিকুর রহমানের ৫১, তাসামুল হকের ৯০ রানে তিনশর কাছে পৌঁছায় চট্টগ্রাম। তাদের সংগ্রহটা বাড়েনি মূলত আরাফাত সানির ঘূর্ণিতে, ঢাকা মেট্রোর স্পিনার ৬ উইকেট ঝুলিতে পুরেছেন। মাহমুদউল্লাহ রিয়াদের নামের পাশে যোগ হয়েছে ৩ উইকেট।

নিজেদের ইনিংসে শুরুতেই দুই উইকেট হারায় ঢাকা মেট্রো। সাদমান ৬ ও রাকিন ৮ রানে ফিরে যান। শামসুর রহমান ২৬ ও মার্শাল আইয়ুব ২১ রানে তৃতীয় দিনে নামবেন।

Tags: জাতীয় ক্রিকেট লিগমুশফিকলিড স্পোর্টসসানি
Previous Post

দুই দেশের শিল্পীর শৈল্পিক যুগলবন্দি শনিবার

Next Post

বুসানে ‘মেনটর’ ফারুকী

Next Post

বুসানে 'মেনটর' ফারুকী

নওয়াজ শরীফ ১৪ দিনের রিমান্ডে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT