চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুশফিকের ধারণার পথেই হাঁটছে বোলাররা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:05 পূর্বাহ্ন 25, ফেব্রুয়ারি 2020
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরির পর সংবাদ সম্মেলনে এসে মুশফিকুর রহিম আত্মবিশ্বাসী কণ্ঠে বলে গিয়েছিলেন, আশা রাখি বাংলাদেশকে আবারও ব্যাটিংয়ে নামতে হবে না। তৃতীয় দিনের শেষবেলায় দুই উইকেট তুলে নেয়া টাইগার বোলাররা চতুর্থ দিনের সকাল সকাল আরও দুই উইকেট নিয়ে জিম্বাবুয়েকে দৌড়ের উপরই রেখেছেন।

তাইজুল-নাঈমের সাফল্যের পর মধ্যাহ্নভোজ বিরতির আগে মুমিনুল সরাসরি থ্রোয়ে রানআউটে ফিরিয়েছেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ক্রেইগ আরভিনকে। ৬ চার ও এক ছক্কায় আক্রমণাত্মক থেকে ৪৯ বলে ৪৩ করে গেছেন জিম্বাবুয়ে অধিনায়ক।

জিম্বাবুয়ে-২৬৫ ও ১১৪/৫, বাংলাদেশ-৫৬০/৬ (ডিক্লে.) (চতুর্থ দিন লাঞ্চ পর্যন্ত)

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের চতুর্থ দিনে ২ উইকেটে ৯ রানে ক্রিজে এসে জিম্বাবুয়ে ৪৪ রানের সময় চতুর্থ উইকেট হারিয়েছে।

সফরকারীদের প্রথম ইনিংসে ২৬৫ রানে অলআউট করে নিজেরা প্রথম ইনিংসে ৬ উইকেটে ৫৬০ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ। তাতে প্রথম ইনিংস থেকে ২৯৫ রানের লিড নিয়ে প্রতিপক্ষকে কঠিন পরীক্ষার সামনে ঠেলে দিতে পেরেছে স্বাগতিকরা।

মঙ্গলবার সকালে প্রথম আঘাত হানেন তাইজুল ইসলাম। দিনের সপ্তম ওভারে ওপেনার কেভিন কাসুজাকে সাজঘরের পথ দেখান বাঁহাতি স্পিনার। তাইজুলের ঝুলিয়ে দেয়া বল কাসুজার ব্যাটের কানায় চুমু দিয়ে স্লিপে মিঠুনের তালুতে জমা পড়ে। থামে ৩৪ বলে ১০ রানের ইনিংস।

সোমবার ঝটপট দুই উইকেট তুলে নেয়া নাঈম হাসান নতুন দিনে বল হাতে পেয়েই আনেন সাফল্য। তরুণ অফস্পিনার ফিরিয়েছেন ব্রেন্ডন টেলরকে। সুইপ খেলতে যেয়ে ব্যাকওয়ার্ড স্কয়ারলেগে তাইজুলের ক্যাচ হন ৪৭ বলে ১৭ করা টেলর।

সিকান্দার রাজা ও টিমিচেন মারুমা লড়াই এগিয়ে নিচ্ছেন।

Tags: তাইজুলনাঈমমুশফিকলিড স্পোর্টস
Previous Post

চ্যানেল আইয়ে ‘মৃত্তিকা মায়া’

Next Post

ইউপি সদস্যের চোখ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা

Next Post
বরগুনা জেলার মানচিত্র ও অবস্থান চিত্র, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউপি সদস্যের চোখ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা

পিলখানা ট্র্যাজেডির সেই ভয়াবহ দিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT