চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুশফিকের কথার সঙ্গে তথ্যের মিল পাচ্ছেন না বোর্ড সভাপতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:37 অপরাহ্ন 09, অক্টোবর 2017
in স্পোর্টস
A A

সংবাদ সম্মেলনে মুশফিকের দেয়া বক্তব্য ঠিক নয় বলে ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।  রাজধানীতে একটি অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমকে তিনি  বলেন, ‘মুশফিক যেসব কথা বলছে আর আমাদের কাছে যেসব তথ্য আছে, সেটা মিলছে না।’

মুশফিকুর রহিমের অধিনায়কত্ব নিয়ে সমালোচনার শুরু সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ব্যাটিং উইকেটে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত থেকে। পরের টেস্টেও একই ভুল করায় সমালোচনার তীরে বিদ্ধ হন অধিনায়ক। দলের বাজে পারফরম্যান্স ও সংবাদ সম্মেলনে কোচকে নিয়ে মন্তব্য করে লেজেগোবরে অবস্থা পাকিয়ে ফেলেন। মুশফিকের ছেলেমানুষি মনোভাব, নেতৃত্বের অদূরদর্শিতায় হতাশ বোর্ডের কর্মকর্তারা। দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘টস জেতাটাই ভুল হয়ে গেছে।’



‘মুশফিক অন্যান্যদের চেয়ে আলাদা। ও প্রকাশ করতে পারে কম। আসলে যারা এমন চুপচাপ থাকে, তাদের মনে কী চলছে, তা বোঝা যায় না। তবে টস জেতাটাই ভুল ছিল-এটা পৃথিবীর কোনো অধিনায়ক বলবে না। এটা থেকেই বোঝা যাচ্ছে ওর কিছু সমস্যা আছে।’

মুশফিকের বক্তব্য দেশের ভাবমূর্তি নষ্ট করেছে  বলেও মনে করেন নাজমুল হাসান, ‘ওর মধ্যে কিছু অস্বস্তিবোধ কাজ করছে। সেটা ম্যানেজমেন্টের কারণে হতে পারে, কোচ হতে পারে, আমরাও হতে পারি। সেটা বড় কিছু না। দেশে ফিরলে আলোচনা করব আমরা। তবে এই ধরনের মন্তব্য করাটা দেশের ভাবমূর্তি নষ্ট করে।’

Tags: বিসিবিমুশফিক
Previous Post

অভিনয়ে মোটেও আগ্রহ নেই আমার: লিজা

Next Post

ইথিক্যাল হ্যাকারদের সম্মেলন ‘হ্যাকট্যাগ’ ঢাকায় অনুষ্ঠিত

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ইথিক্যাল হ্যাকারদের সম্মেলন 'হ্যাকট্যাগ' ঢাকায় অনুষ্ঠিত

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

উইন্ডোজ ফোন থেকে সরে এল উইন্ডোজ সৃষ্টিকারী মাইক্রোসফট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT