চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুমিনুল-নাসির’সহ ৫ জনকে ফিরিয়ে টি-টুয়েন্টি দল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:42 অপরাহ্ন 21, অক্টোবর 2017
in স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মুমিনুল হক অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

মাশরাফী বিন মোর্ত্তজা থাকবেন না, সেটা নিশ্চিত হয়ে গিয়েছিল গত শ্রীলঙ্কা সফরেই। দেশের অন্যতম সেরা অধিনায়কের টি-টুয়েন্টিতে অবসরের পর সাকিব আল হাসানের নেতৃত্বে নবযুগে পা রাখছে বাংলাদেশ টি-টুয়েন্টি দল। সঙ্গে সাউথ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টি-টুয়েন্টির জন্য দলে ফেরানো হয়েছে আরও পাঁচ জনকে।

শনিবার প্রোটিয়া সিরিজের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। যাতে মুমিনুল হক, নাসির হোসেন, লিটন কুমার দাস, রুবেল হোসেন ও শফিউল ইসলামকে ডাকা হয়েছে। আর চোটে পড়ে আগেভাগে সফর শেষ হয়ে যাওয়া তামিম ইকবাল ও মোস্তাফিজুর রহমান নেই অনুমিতভাবেই।

সাউথ আফ্রিকা সফরের ওয়ানডে দলে মুমিনুল ডাক পেয়েছিলেন হঠাৎ করেই। টেস্ট সিরিজে তামিমের চোট ও অন্য ব্যাটসম্যানদের ফর্মহীনতায় দলে বাড়তি ক্রিকেটার হিসেবে যুক্ত করা হয় তাকে। বাঁহাতি ব্যাটসম্যানের জন্য সেটি দীর্ঘ হল টি-টুয়েন্টি দলেও।

মুমিনুল বাংলাদেশের হয়ে ৬টি টি-টুয়েন্টি খেলেছেন। সবশেষ ম্যাচ ঘরের মাঠে ২০১৪ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপে, অস্ট্রেলিয়ার বিপক্ষে।

নাসির সবশেষ টি-টুয়েন্টি খেলেছেন ধর্মশালায় ২০১৬ সালের মার্চে, নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টুয়েন্টি বিশ্বকাপে। রুবেল খেলেছেন চলতি বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে।

শফিউলের তথ্য টেনে আনতে অবশ্য টাইমমেশিনে চাপতে হবে! ২০১৩ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে এই ফরম্যাটে সবশেষ নেমেছিলেন তিনি। আর লিটন তিন টি-টুয়েন্টির শেষটি খেলেছেন ২০১৫ সালের নভেম্বরে, ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে।

২৬ অক্টোবর ব্লুমফন্টেইনে ও ২৯ অক্টোবর পচেফস্ট্রমে হবে টি-টুয়েন্টি সিরিজের ম্যাচ দুটি। এই সফরেই টেস্ট খেলায় দুটি ভেন্যুই টাইগারদের কাছে এখন পরিচিত।

বাংলাদেশের টি-টুয়েন্টি স্কোয়াড:
সাকিব আল হাসান (অধিনায়ক), মুমিনুল হক, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন।

Tags: নাসিরবাংলাদেশ টি-টুয়েন্টি দলমুমিনুল
Previous Post

মালয়েশিয়ার মত উন্নতি চাইলে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখুন: জয়

Next Post

আলতাফ আছেন, আলতাফ থাকবেন

Next Post
আলতাফের ছবি, দুইজন পুরুষের ছবি, একজনের চুল কালো ও অন্যজনের সাদা চুল. Channel i News - চ্যানেল আই নিউজ

আলতাফ আছেন, আলতাফ থাকবেন

আরণ্যকের ৪৫ বছর পূর্তিতে সাত দিনব্যাপী নাট্যোৎসব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT