চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুমিনুল আগে ব্যাটসম্যান, পরে অধিনায়ক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:11 অপরাহ্ন 13, নভেম্বর 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

সাকিব আল হাসান দুই বছরের জন্য নিষিদ্ধ হওয়ায় অনেকটা অপ্রত্যাশিতভাবেই টেস্ট নেতৃত্ব পেয়েছেন মুমিনুল হক। প্রথম মিশন আবার ভারতের মতো প্রতিপক্ষের বিপক্ষে, তাদেরই মাটিতে। ইন্দোরে অধিনায়কের জ্যাকেট গায়ে টস করতে নামবেন, নতুন চ্যালেঞ্জ, নতুন পথচলা বাঁহাতি এ ব্যাটসম্যানের।

হুট করে পাওয়া দায়িত্বকে চাপ হিসেবে মানতে নারাজ টাইগারদের সাদা পোশাকের দলপতি। বরং, অধিনায়কত্ব থেকে পাওয়া শিক্ষাকে কাজে লাগিয়ে মুমিনুল হয়ে উঠতে চান একজন পরিপূর্ণ ব্যাটসম্যান।

অধিনায়কত্বে যে একদমই নতুন মুমিনুল এমনও নয়। বিভিন্ন সময়ে সামলেছেন বিসিবি একাদশ, বাংলাদেশ ‘এ’ দলের দায়িত্ব। নেতৃত্ব দিয়েছেন বিপিএলেও। তবে জাতীয় দলে সবকিছু প্রথমের যে শিরশিরে অনুভূতি থাকে, তা অনুভব করলেও সুযোগটাকে কাজেই লাগাতে চান লিটল মাস্টার।

‘একজন জুনিয়র হিসেবে আমার কাছে এটা বেশ দারুণ এক সুযোগ। এই সুযোগটা সবাই পায় না। চেষ্টা করবো সুযোগটাকে কাজে লাগানোর।’

দলে মুমিনুলের চেয়ে সিনিয়র ক্রিকেটার আছেন দুজন- মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। ভারতের মাটিতে নেমেই এ দুজনের সঙ্গে আগে ভাগে কথা বলেছেন নতুন অধিনায়ক, ‘দলে যে দুজন সিনিয়র আছেন, তারা আমার সাথে কথা বলেছেন। এটা আমার জন্য ভালো। এখানে আসার পরে যতটুকু দরকার ততটুকুই বলেছেন।’

নতুন দায়িত্ব পাওয়ার আগে মুমিনুলের নামের সঙ্গে জুড়েছে ‘টেস্ট স্পেশালিষ্ট’ উপাধি। টেস্ট খেলতে নামলেই বাঁহাতি তারকার ব্যাটের দিকে থাকে প্রত্যাশার নজর। অধিনায়কত্বের কারণে আবার চাপ চাপবে নাতো ব্যাটে?

মুমিনুলের মতে, ‘যখনই আমি অধিনায়কত্ব পেয়েছি তেমন কিছু অনুভব করিনি। অধিনায়কত্ব নেয়ার আগে যেমন ব্যাটসম্যান হিসেবে খেলেছিলাম, এখনও সে হিসেবেই খেলব। অধিনায়ক হলে কিছু ইতিবাচক দিক থাকে। সেটাই করার চেষ্টা করি। হয়তো ক্রিকেটীয় জ্ঞানটা একটু বাড়ে। হয়তো এগুলো বাড়বে। তখন আমার ব্যাটিং হয়তো আরও ভালো হবে।’

অধিনায়ক মুমিনুলের দর্শন কী হবে সেটা ঠিক করা হয়ে ওঠেনি। জানালেন পরিস্থিতি ভেদেই পাল্টাবে কৌশল, ‘আক্রমণাত্মক খেলবো নাকি রক্ষণাত্মক, সেটা নির্ভর করে পরিস্থিতির উপর। হতে পারে আগ্রাসী ক্রিকেটের মধ্য রক্ষণাত্মক খেলবো, রক্ষণের মাঝে আগ্রাসী ক্রিকেট খেলবো।’

‘আমাদের কোনো চাপ নেই, কারণ আমরা ওরকম আশা নিয়েও এখানে আসিনি। আমরা আমাদের ভালো কিছু করার চেষ্টাই করবো। জিততেই হবে এমন চাপ নিলে খেলাতেও চাপ পড়ে যাবে।’

Tags: বাংলাদেশ -ভারত সিরিজবাংলাদেশ দলের ভারত সফরমুমিনুললিড স্পোর্টস
Previous Post

বাবরি মসজিদ: মুসলিমদের পছন্দমতো স্থানে জমি দেয়ার দাবি

Next Post

পূর্বাচলে গড়ে উঠছে আধুনিক শহর, নানা অংশে সহযোগিতায় চীন

Next Post

পূর্বাচলে গড়ে উঠছে আধুনিক শহর, নানা অংশে সহযোগিতায় চীন

সিআইপি সম্মাননা পাচ্ছে ৪৮ ব্যক্তি ও প্রতিষ্ঠান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT