চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মন ছুঁয়েছে নাঈম-আফ্রির ‘চিরকুট’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:11 অপরাহ্ন 16, ফেব্রুয়ারি 2019
in বিনোদন
A A

এফএস নাঈম ও সেলিনা আফ্রি অভিনীত ‘চিরকুট’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রকাশ পেয়েছে গতকাল (বৃহস্পতিবার)। ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশ হওয়া ‘চিরকুট’ শিরোনামের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি দেখে দর্শকদের মন ছুঁয়ে গেছে।

গতানুগতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের ভিড়ে এ কাজটি দর্শকদের হৃদয় নাড়া দিয়েছে বলে কেউ কেউ মন্তব্য করেছেন। ‘চিরকুট’ নির্মাণ করেছেন নবীন নির্মাতা অলক হাসান। গল্প নির্বাচন, শিল্পীদের কাছ থেকে উপযুক্ত অভিনয় আদায় করে নেওয়া, ক্যামেরার কারসাজী এককথায় তার নির্মাণ পরিণত।

চিরকুট দেখে বোঝার উপায় নেই তিনি কাঁচা হাতে এটি নির্মাণ করেছেন। তাছাড়া গল্পের সাথে মানিয়ে লোকেশন নির্বাচনেও ছিল নির্মাতার কৃতিত্ব। এফএস নাঈমও দারুণ অভিনয় করেছেন। আফ্রি তার গ্লামারর্সের খোলস থেকে বেরিয়ে পরিণত অভিনয় করেছেন। ‘আমার একলা আকাশ থমকে গেছে’ যে গানটি ব্যবহার করে সেটি গল্পের সঙ্গে উপযুক্ত। সবকিছু মিলিয়ে চিরকুট সত্যি মন ছুঁয়ে গেছে।

গল্পে দেখা গেছে, আফ্রি শহরের কোন এক এলাকায় একটি বাড়িয়ে ভাড়া থাকেন। একটি প্রতিষ্ঠানে চাকরী করে। অফিসের কাজে তিনি বেশ সিরিয়াস। সে বাড়ির বারান্দা, ছাদ সবখানেই তিনি অবসরে সময় কাটান। অফিস শেষ করে যখন ঘরে ফেরেন তখন নতুন নতুন চিরকুট পেয়ে চমকে যান। আড়াল থেকে নাঈম এগুলো তাকে পাঠান, ভুলেও টের পান না।

একদিন অফিস যাওয়ার পর পিছন থেকে আফ্রিকে ডেকে বড় করে চমক দেন আফ্রি। এরপর কথা বলতে বলতে কফি পানের দাওয়াত দেন নাঈম। সেখান থেকে ধীরে ধীরে তাদের মেলামেশা বাড়তে থাকে। আসতে আসতে মনে মনে নাঈমকে জায়গা দিতে শুরু করেন আফ্রি। ঠিক তখনই নাঈম লাপাত্তা। দিন যায়, সপ্তাহ যায় নাঈমের আর দেখা পান না আফ্রি। হঠাৎ একদিন চিরকুট পেয়ে খুশিতে আত্মহারা হন আফ্রি। কিন্তু তিনি সেখান থেকে যে খবরটি পান, সেটির জন্য প্রস্তুত ছিলেন না। এরপরের গল্পটা অন্যরকম।

‘চিরকুট’ পুরো স্বল্পদৈর্ঘ্য দেখে নিন

Tags: এফএস নাঈমসেলিনা আফ্রিস্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
Previous Post

রাজধানীতে বেশকিছু এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত

Next Post

ভোট শুরুর ৫ ঘণ্টা আগে নাইজেরিয়ার নির্বাচন পেছালো

Next Post
নাইজেরিয়া-প্রেসিডেন্ট নির্বাচন

ভোট শুরুর ৫ ঘণ্টা আগে নাইজেরিয়ার নির্বাচন পেছালো

জমে গেছে রোনালদো-দিবালা জুটি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT