চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুন্সীগঞ্জে প্রায় ২১৫ কোটি টাকার কারেন্ট জাল জব্দ করলো নৌ পুলিশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:45 অপরাহ্ন 13, জুন 2020
in - সেমি লিড, অপরাধ
A A
নৌ পুলিশ কারেন্ট জাল ধ্বংসের জন্য আগুনে পুড়িয়ে ফেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বিভিন্ন ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে ৭ কোটি ১৬ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে নৌ পুলিশ। এসব জালের মূল্য ২১৪ কোটি ৮০ লাখ টাকা।

নৌ-পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলামের নেতৃত্বে শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল ৯ টা পর্যন্ত পঞ্চসার ইউনিয়নের দুর্গাবাড়ী ও রামেরগাও এলাকায় ৬ টি গোডাউনে এ অভিযান পরিচালিত হয়।

নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (আইন ও গণমাধ্যম) ফরিদা পারভীন বিষয়টি নিশ্চিত করে জানান, মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবেও নৌ পুলিশ মৎস্য ও জলজ সম্পদ রক্ষায় নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। জাল তৈরির কারখানাগুলো যেন চোখে ধূলো দিয়ে নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জালের বিস্তার ঘটাতে না পারে তার জন্য সোচ্চার নৌ পুলিশ।

তিনি বলেন, মুন্সিগঞ্জের মুক্তারপুর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন খান গোয়েন্দা কার্যক্রম চলমান রেখে সর্বোপরি বুদ্ধিবৃত্তিকে কাজে লাগিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। এরই ভিত্তিতে আমরা ২১৪ কোটি ৮০ লাখ টাকার মোট ৭ কোটি ১৬ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করতে সক্ষম হই। এখন পর্যন্ত এক দিনের অভিযানে নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জালের বিরুদ্ধে সর্বোচ্চ অর্জন নৌ পুলিশের।

নৌ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আতিকুল ইসলাম বলেন, সরকারের নির্দেশে নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জালের বিরুদ্ধে যুদ্ধ চলবে। দেশের জন্য, দেশের মানুষের জন্য, মৎস্য সম্পদ রক্ষায় অকুতোভয়ে কাজ করবে নৌ পুলিশ।

Tags: কারেন্ট জাল জব্দনৌ পুলিশ
Previous Post

বড্ড অসময়ে চলে গেলেন আপোষহীন নেতা মোহাম্মদ নাসিম

Next Post

মোহাম্মদ নাসিমের মতো সংগ্রামী জীবনের কখনও মৃত্যু হবে না: আবদুর রহমান

Next Post
আবদুর রহমানের সাক্ষাৎকারে মোহাম্মদ নাসিমের জীবন ও সংগ্রামের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

মোহাম্মদ নাসিমের মতো সংগ্রামী জীবনের কখনও মৃত্যু হবে না: আবদুর রহমান

নেপালের সংসদে বিশেষ অধিবেশনে উপস্থিত সদস্যরা বসে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালের সংসদে ‘নতুন মানচিত্র’ চূড়ান্ত করতে বিশেষ অধিবেশন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT